1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:০০ অপরাহ্ন
শিরোনাম :
২০ লাখ টাকা ফিরিয়ে দিয়ে সততার নজির, সম্মাননা পাচ্ছেন নৈশপ্রহরী বাচা দালান ভেঙ্গে চৌদ্দগ্রামে এক সাংবাদিক পরিবারের সম্পত্তি জবরদখলের চেষ্টা একজন রাজনীতিবিদ বীরপুরুষ হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন চৌদ্দগ্রামের কামরুল হুদা! আমাদের সামগ্রিক সমাজ ব্যবস্থার এক নির্মম চিত্র ফটিকছড়িতে সম্পত্তি বিরোধ: ভাইয়ের বিরুদ্ধে ভাই, চিকিৎসক থেকে ওসি—প্রতারণার জালে বিস্ফোরক অভিযোগ নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম

কালীগঞ্জে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা আড়াই লাখ টাকা

  • আপডেট টাইম : বুধবার, ৬ মে, ২০২৬
  • ৭ বার

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় অবৈধভাবে মাটি কাটার দায়ে পৃথক দুইটি অভিযানে ভ্রাম্যমাণ আদালত মোট ২ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব এ.টি.এম কামরুল ইসলামের নেতৃত্বে গত ৪ ও ৫ মে এই অভিযান পরিচালিত হয়। অভিযান সূত্রে জানা যায়, ৪ মে উপজেলার ছাতিয়ানী এলাকায় পরিচালিত অভিযানে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫(১) ধারায় সামশুল হক খন্দকার (৬৫), পিতা- ইউসুফ আলী খন্দকারকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

এছাড়া ৫ মে রাথুরা এলাকায় পরিচালিত আরেকটি অভিযানে একই আইনে আরও একজনকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। উভয় অভিযানে বেঞ্চ সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ আলামিন ভূইয়া।

প্রশাসন সূত্রে জানানো হয়, অবৈধভাবে মাটি কাটা ও পরিবেশ বিনষ্টকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews