1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
চৌদ্দগ্রামে দুর্বৃত্তের আগুনে পুড়ে যাওয়া পরিবারকে নতুন বাড়ি দিলেন প্রধানমন্ত্রী মাদক ও কিশোর গ্যাং নির্মূলে কঠোর অবস্থান: সত্যের পক্ষে থাকার আহ্বান আমিনুল হকের সোনারগাঁও থেকে ২৫০ পিস ইয়াবা উদ্ধার মাদক ব্যবসায়ী আটক মহাদেবপুরে মাদক মামলার সাজাপ্রাপ্তসহ ৫ আসামি আদালতে সোপর্দ লক্ষ্মীপুরের রামগঞ্জে অভিযান চালিয়ে ২টি এক্সকাভেটর জব্দ করেছে প্রশাসন। শার্শা উপজেলার ঐতিহাসিক উলাশী জিয়ার খাল পূন:খনন কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী-তারেক রহমান। ফটিকছড়ির মাদরাসার নামে জায়গা দখলের অভিযোগ,সরকারি জমিতে বহুতল ভবন,স্থানীয়দের জমি বিক্রির চাপ ফটিকছড়িতে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও আউশ ধানের বীজ বিতরণ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন শার্শার উলাশী জিয়া’র খাল পূন:খনন উদ্বোধনকে ঘিরে প্রস্তুতি সম্পন্ন,পরিদর্শনে প্রতিমন্ত্রী-অমিত

চৌদ্দগ্রামে দুর্বৃত্তের আগুনে পুড়ে যাওয়া পরিবারকে নতুন বাড়ি দিলেন প্রধানমন্ত্রী

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ২৬ বার
এম জি শাহ আলম (পিন্টু): চৌদ্দগ্রামে দুর্বৃত্তের আগুনে পুড়ে যাওয়া পরিবারকে নতুন বাড়ি দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ধানের শীষে ভোট দেওয়ায়, রাজনৈতিক পরবর্তী সহিংসতায় কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের মাসকরা গ্রামে দুর্বৃত্তদের দ্বারা নিরীহ গ্রামবাসীর বাড়ি ঘর পুড়িয়ে দেওয়ার সংবাদ ও ভিডিও চিত্র বিভিন্ন গণমাধ্যমসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারম্যান ও আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে এ বিষয়ে খোঁজ খরব নেওয়ার দায়িত্ব দেন ।
এরই ধারাবাহিকতায় আজ ২৮ এপ্রিল ২০২৬ইং তারিখ রোজ মঙ্গলবার বিকাল ৩টায় মাননীয় প্রধানমন্ত্রী এবং আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক জনাব তারেক রহমানের পক্ষে  কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপি’র সভাপতি, কুমিল্লা ১১ চৌদ্দগ্রাম আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী জনাব মোঃ কামরুল হুদা ক্ষতিগ্রস্থ পরিবারের জন্য নতুন বাড়ি নিমার্ণের ভিত্তি প্রস্তর স্থাপন করেন এবং আহতের হাতে অনুদান তুলে দেন।
প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য বাড়ি নিমার্ণের ভিত্তি প্রস্তর স্থাপনের এই অনুষ্ঠানে আমরা বিএনপি পরিবারের সিনিয়র সদস্য মাসুদ রানা লিটনের নেতৃত্বে সংগঠনটির সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের উপস্থিতিতে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মাসকরা গ্রামে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য নতুন বাড়ি নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এছাড়া ক্ষতিগ্রস্ত এই পরিবারের প্রতি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সহমর্মিতার বার্তা পৌঁছে দেন কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন। পাশাপাশি অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তিনি। এছাড়া পরিবারটির উপরে হামলার সময় গুরুতর আহত ইউনিয়ন যুবদলের সাংগঠনিক জাহিদুল হাসান মাসুমকে প্রধানমন্ত্রীর পক্ষে চিকিৎসা সহায়তা প্রদান করা হয়। একটি প্রতিনিধি দল। এ সময় আরও উপস্থিত ছিলেন সহ ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মোস্তাকিম বিল্লাহ, ফরহাদ আলী সজীব, রুবেল আমিন, বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আবু হানিফ, ঢাকা কলেজ ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মিসবাহসহ চৌদ্দগ্রাম উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীবৃন্দ।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কামরুল হুদা বলেন, ‘‘নির্যাতিত ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো একটি নৈতিক দায়িত্ব। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নির্দেশে ‘আমরা বিএনপি পরিবার’ সেই দায়িত্ববোধ থেকেই সবসময় অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে থেকে মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।’’
উল্লেখ্য, গত ৪ এপ্রিল ২০২৬ তারিখে সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার বাতিশা ইউনিয়নের সোনাপুর গ্রামে একদল দুর্বৃত্ত অগ্নিসংযোগের ঘটনা ঘটায়। এতে কৃষক মিলন-সহ অন্তত পাঁচটি পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে যায় এবং তারা সর্বস্ব হারিয়ে মানবেতর জীবনযাপন করতে বাধ্য হন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews