নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগঞ্জে কৃষিজমির টপ সয়েল কাটার সময় অভিযান চালিয়ে ২টি ভেকু (এক্সকাভেটর) মেশিন জব্দ করেছে প্রশাসন।
সোমবার গভীর রাতে উপজেলার কেথুড়ি মাঠ এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জিয়াউল হক। এ সময় কৃষিজমির টপ সয়েল অবৈধভাবে কেটে নেওয়ার প্রমাণ পেয়ে ঘটনাস্থল থেকে দুটি ভেকু মেশিন জব্দ করা হয়।
জব্দকৃত ভেকু মেশিন দুটি বর্তমানে পুলিশের জিম্মায় রাখা হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে নিয়মিত মামলার প্রস্তুতি চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
Leave a Reply