1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
শিরোনাম :
চৌদ্দগ্রামে দুর্বৃত্তের আগুনে পুড়ে যাওয়া পরিবারকে নতুন বাড়ি দিলেন প্রধানমন্ত্রী মাদক ও কিশোর গ্যাং নির্মূলে কঠোর অবস্থান: সত্যের পক্ষে থাকার আহ্বান আমিনুল হকের সোনারগাঁও থেকে ২৫০ পিস ইয়াবা উদ্ধার মাদক ব্যবসায়ী আটক মহাদেবপুরে মাদক মামলার সাজাপ্রাপ্তসহ ৫ আসামি আদালতে সোপর্দ লক্ষ্মীপুরের রামগঞ্জে অভিযান চালিয়ে ২টি এক্সকাভেটর জব্দ করেছে প্রশাসন। শার্শা উপজেলার ঐতিহাসিক উলাশী জিয়ার খাল পূন:খনন কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী-তারেক রহমান। ফটিকছড়ির মাদরাসার নামে জায়গা দখলের অভিযোগ,সরকারি জমিতে বহুতল ভবন,স্থানীয়দের জমি বিক্রির চাপ ফটিকছড়িতে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও আউশ ধানের বীজ বিতরণ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন শার্শার উলাশী জিয়া’র খাল পূন:খনন উদ্বোধনকে ঘিরে প্রস্তুতি সম্পন্ন,পরিদর্শনে প্রতিমন্ত্রী-অমিত

শার্শা উপজেলার ঐতিহাসিক উলাশী জিয়ার খাল পূন:খনন কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী-তারেক রহমান।

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ৩ বার

নিজস্ব প্রতিনিধি: শার্শা উপজেলার ঐতিহাসিক উলাশী জিয়ার খাল পূন:খনন কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী-তারেক রহমান। প্রায় গত পাঁচ দশক আগে শুরু করেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ঐতিহাসিক উলশী খাল খনন প্রকল্প কার্যক্রম, সেই উলাশী খাল পূন:খননের মধ্যদিয়ে, পিতার স্বপ্নকে বাস্তবায়ন করতে একই পথে বর্তমান প্রধানমন্ত্রী-তারেক রহমান।

সোমবার (২৭ এপ্রিল) দুপুরে যশোরের শার্শা উপজেলার উলশী জিয়া’র খালপাড় এলাকায় ফলক উন্মোচনের মাধ্যমে শুভ সূচনা করেন।

উদ্বোধনের সময় তিনি নিজে কোদাল হাতে নিয়ে খনন কার্যক্রমে অংশ নেন। এই খালটি প্রথম খনন করা হয়েছিল তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান–এর উদ্যোগে। ১৯৭৬ সালের ১ নভেম্বর উলশী থেকে যদুনাথপুর পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার দীর্ঘ এই খাল স্বেচ্ছাশ্রমের মাধ্যমে খনন করা হয়। যা স্থানীয়ভাবে ‘জিয়া খাল’ নামে পরিচিত।

অনুষ্ঠানে পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এবং স্বাস্থ্যমন্ত্রী সরদার মো: সাখাওয়াত হোসেন বকুল, জ্বালানি প্রতিমন্ত্রী অমিতসহ সরকারের বিভিন্ন পর্যায়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে প্রধানমন্ত্রী ১১টা ৪২ মিনিটে খাল খনন স্থলে আসেন। এসেই খালের উপরের অংশে নির্মিত উদ্বোধন ফলক উন্মোচন করেন। এ সময় প্রধানমন্ত্রী আল্লাহর দরবারে দোয়া ও মোনাজাত করেন।
এলাকাবাসী বলছেন, খাল খননের ফলে তাদের পানির সমস্যা অনেকাংশে কমে যাবে। এছাড়া ভবিষ্যতে সেচ ও কৃষি উৎপাদন বৃদ্ধিতেও তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উল্লেখ্য, প্রায় পাঁচ দশক আগে যশোরের শার্শার উলসী এলাকায় কৃষকদের দুঃখ ছিল জলাবদ্ধতা। বিস্তীর্ণ জমি বছরের অধিকাংশ সময় পানির নিচে থাকত। সেই কষ্ট দূর করতে ১৯৭৬ সালের ১ নভেম্বর নিজে কোদাল হাতে খাল খননের সূচনা করেছিলেন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। দীর্ঘ ৫০ বছর পর সেই মৃতপ্রায় খালটি পুনরায় খননের মাধ্যমে সচল করার কাজে উদ্যোগী হলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এর আগে গত ১৬ মার্চ প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের ৫৪ জেলায় একযোগে খাল খনন ও পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেন। ঐদিন তিনি দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুরের সাহাপাড়া খাল পুনঃখননের কাজ শুরু করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews