1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:১০ অপরাহ্ন
শিরোনাম :
২০ লাখ টাকা ফিরিয়ে দিয়ে সততার নজির, সম্মাননা পাচ্ছেন নৈশপ্রহরী বাচা দালান ভেঙ্গে চৌদ্দগ্রামে এক সাংবাদিক পরিবারের সম্পত্তি জবরদখলের চেষ্টা একজন রাজনীতিবিদ বীরপুরুষ হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন চৌদ্দগ্রামের কামরুল হুদা! আমাদের সামগ্রিক সমাজ ব্যবস্থার এক নির্মম চিত্র ফটিকছড়িতে সম্পত্তি বিরোধ: ভাইয়ের বিরুদ্ধে ভাই, চিকিৎসক থেকে ওসি—প্রতারণার জালে বিস্ফোরক অভিযোগ নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম

কালীগঞ্জ থানায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিসহ ২ জন গ্রেফতার

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ২৬ বার

কালীগঞ্জ (গাজীপুর ) প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে পৃথক অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক পলাতক খুনি ও এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার (২২ এপ্রিল) দিবাগত রাত ও বিকেলে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে কালীগঞ্জ থানা পুলিশ। অভিযানে প্রায় ১৫ বছর ধরে পরিচয় গোপন করে আত্মগোপনে থাকা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. রহমত আলী ওরফে রহমত মিস্ত্রী (৫৩)কে গ্রেফতার করা হয়। তিনি উপজেলার জামালপুর ইউনিয়নের কাপাইস গ্রামের মৃত আমান উল্লাহর ছেলে।

এদিকে, একই দিনে পৃথক আরেকটি অভিযানে উপজেলার বালুয়াভিটা গ্রামের রাজু মোড়লের ছেলে মো. রনি মোড়ল (২৩)কে গ্রেফতার করা হয়। তিনি এলাকায় চিহ্নিত মাদক কারবারি ও ছিনতাইকারী হিসেবে পরিচিত বলে পুলিশ জানিয়েছে।

কালীগঞ্জ থানা পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে পলাতক থাকা আসামিকে গ্রেফতার করতে তারা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় এবং সফলভাবে তাকে আটক করে। এছাড়া অপর আসামির বিরুদ্ধেও একাধিক অভিযোগ রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ আরও জানায়, অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews