1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে ৩৬ মনোনীত প্রার্থীর নাম প্রকাশ করলো বিএনপি ফুলের শুভেচ্ছায় রোগী বিদায়, ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যতিক্রম উদ্যোগ জামালপুর সদর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে দোয়া সমর্থ প্রার্থী কাজী মশিউর রহমান বেনাপোল স্থলবন্দর এলাকায় একটি আধুনিক মানের হাসপাতালের দাবিতে মানববন্ধন কর্মসূচিতে তীব্র যানজট সৃষ্টি হয়। লক্ষ্মীপুরের রামগঞ্জে মাদক বিরোধী অভিযান কালীগঞ্জে মাদকাসক্ত ও কারবারির জেল: বাবা-মাকে নির্যাতনের দায়ে যুবকের ৬ মাস কারাদণ্ড চৌদ্দগ্রামে এক রেমিটেন্স যুদ্ধা নিহত চৌদ্দগ্রামে শিক্ষক লাঞ্ছিত হওয়ার ঘটনা সমাধানের নামে ধামা-চাপা দেয়ার চেষ্টা দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ পদক্ষেপ বাস্তবায়ন চলে গেলেন কিংবদন্তি বাউল কানাই দাস

কালীগঞ্জে মাদকাসক্ত ও কারবারির জেল: বাবা-মাকে নির্যাতনের দায়ে যুবকের ৬ মাস কারাদণ্ড

  • আপডেট টাইম : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ৪ বার

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে মাদক সেবন, কারবার এবং নেশাগ্রস্ত অবস্থায় বাবা-মাকে নির্যাতনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ব্যক্তিকে পৃথক মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। রবিবার (১৯ এপ্রিল ২০২৬) উপজেলার দেওপাড়া ও কাপাইশ এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় দোষী সাব্যস্ত হওয়ায় তাদের এ দণ্ড প্রদান করা হয়।

আদালত সূত্রে জানা যায়, প্রথম মামলায় দণ্ডপ্রাপ্ত সৈকত দত্ত (২০), দেওপাড়া (০৯ নং ওয়ার্ড) এলাকার খোকন দত্তের ছেলে। দীর্ঘদিন ধরে মাদকাসক্ত হয়ে এলাকায় অস্থিরতা সৃষ্টি এবং নেশার টাকার জন্য নিজ বাবা-মাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতনের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে আইনের ৩৬(৫) ধারায় ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

অন্যদিকে, পৃথক অভিযানে উপজেলার শিবপুর এলাকার মৃত আনোয়ার হোসেনের ছেলে জাকির (৩৮)-কে ১ পিস ইয়াবাসহ আটক করা হয়। মাদক সেবন ও কারবারে সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। এ ঘটনায় কোনো অর্থদণ্ড আরোপ করা হয়নি।

ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন কালীগঞ্জ থানার এসআই মো. জহিরুল ইসলাম। এছাড়া বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলামসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা জানান, মাদক একটি ভয়াবহ সামাজিক ব্যাধি। এটি নির্মূলে এবং পারিবারিক শান্তি বজায় রাখতে প্রশাসনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। বিশেষ করে যুবসমাজকে মাদকের ক্ষতি থেকে রক্ষা ও প্রবীণদের নিরাপত্তা নিশ্চিত করতে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হচ্ছে।

সাজাপ্রাপ্তদের পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য কালীগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। স্থানীয় সচেতন মহল প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews