1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
ফটিকছড়ির পাইন্দংয়ে অবৈধভাবে টিলা কাটায় ৫০ হাজার টাকা জরিমানা সোনারগাঁ উপজেলার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে মানবাধিকার শান্তি পদক পেলেন আব্দুল্লাহ আল মামুন। চৌদ্দগ্রামে জামায়াত নেতার প্রভাব খাঁটিয়ে নিরীহ ব্যক্তির জায়গা জবর দখলের চেষ্টা! ফটিকছড়িতে চা বাগানের ম্যানেজারকে কুপিয়ে সাড়ে ৮ লাখ টাকা ছিনতাই, আটক ২ রাজনীতি মানুষের সার্বিক জীবন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রয়োজন! মাদক যুবসমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে! ক্ষমতা নয়, মানুষের ভালোবাসা ও বিশ্বাস অর্জন করাই আমার লক্ষ্য চৌদ্দগ্রামে মাইক্রোবাস থেকে ৮৯ কেজি গাঁজা ও ৬০ বোতল মদ উদ্ধার চৌদ্দগ্রামের ব্যাপক উন্নয়নমূলক কাজ অনুমোদনের জন্য ব্যস্ত সময় কাটাচ্ছেন কামরুল হুদা ড. গোলাম রাব্বানী নয়ন বাঙালিকে দেশে ফেরার নির্দেশ প্রধানমন্ত্রীর

গোয়াইনঘাট এসোসিয়েশন, সিলেটের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

মো: বিলাল উদ্দিন, স্টাফ রিপোর্টার, সিলেট: সিলেট নগরীতে গোয়াইনঘাট উপজেলার সিনিয়র সিটিজেনদের দ্বারা পরিচালিত প্রাচীনতম সংগঠন গোয়াইনঘাট এসোসিয়েশন, সিলেট-এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ মার্চ ২০২৬) নগরীর জিন্দাবাজার এলাকার হোটেল প্যারালাক্সের হলরুমে আয়োজিত এ মাহফিলে গোয়াইনঘাটের বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যাপক কামরুল ইসলাম শেরগুল ও প্রভাষক লুতফুর রহমান। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা আব্দুল কাইয়ুম। সংগঠনের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব ওসমান গনি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অ্যাডভোকেট জামাল আহমদ, অ্যাডভোকেট হাসান আহমদ, অবসরপ্রাপ্ত শিক্ষক মোহাম্মদ শাহ আলম, সাবেক চেয়ারম্যান এম এ রহিম, শিক্ষা প্রকৌশলীর ঠিকাদার নুর আহমদ, অধ্যাপক আতাউর রহমান, ডা. মামুনুর রশিদ, যুব উন্নয়ন কর্মকর্তা (অব.) আবুল মান্নান, সমাজসেবা কর্মকর্তা আবু সাইদ, ডা. বাহার উদ্দিন ও পরিবহন ব্যবসায়ী নেতা মামুনুর রশিদ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মুসলেহ উদ্দিন মুনায়েম।এ সময় উপস্থিত ছিলেন মাস্টার নাসির উদ্দিন, মাস্টার আবুল হাসেম, মাস্টার ফয়সাল আহমেদ, মাস্টার সামছুজ্জামান জামান, মাস্টার সুলেমান আহমদ, ব্যবসায়ী শওকত আলী, মানিক মিয়া (সিওমেক), মানিক আহমদ, সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসনিক দায়িত্বে নিয়োজিত নোমান আহমাদ, এডভোকেট শিব্বির আহমদ, দেলোয়ার হোসেন,আব্দুর রহিম,
সাংবাদিক আমির উদ্দিন, তরুণ রাজনীতিবিদ আশরাফুল ইসলাম, অ্যাডভোকেট মোবারক হোসেন, গোয়াইনঘাট ছাত্র পরিষদের সাবেক সেক্রেটারি মুসলেহ উদ্দিন মুনায়েম, ছাত্রনেতা সামছুজ্জামান দিপন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাদিক আহমদ রুবেল, সাংবাদিক রাহাত,ছাত্র নেতা খায়রুল আমিন প্রমূখ।

অনুষ্ঠানের শেষপর্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন এবং সমাপনী বক্তব্য দেন সংগঠনের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ আলী।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews