1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
শিরোনাম :
নারী উদ্যোক্তা প্রমির হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ জ্বালানি তেল নিয়ে ৩ জাহাজ পৌঁছাল চট্টগ্রাম বন্দরে ফটিকছড়িতে পুকুরে পড়ে প্রাণ গেল ৪ বছরের শিশুর কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযান: মাদক মামলায় একাধিক ব্যক্তির সাজা শার্শা-বাগআঁচড়ায় জহুরা ফিলিং স্টেশনে যৌথ অভিযানে ২০০ লিটার ডিজেল জব্দ ও দুইজনকে জরিমানা চৌদ্দগ্রামে এক জামায়াত নেতা সরকারি রাস্তার দখল করে রাখার অভিযোগ কালীগঞ্জে আনন্দঘন পরিবেশে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন: বর্ণাঢ্য র‍্যালি ও সাংস্কৃতিক উৎসব জামালপুর মেয়র প্রার্থী শুভ পাঠানের বাংলা নববর্ষের শুভেচ্ছা কালীগঞ্জে মাদক মামলায় ৩ মাসের কারাদণ্ড, অর্থদণ্ড ১০০ টাকা আন্তর্জাতিক মানে ফিরছে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম, হচ্ছে অত্যাধুনিক স্পোর্টস ভিলেজ।

কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযান: মাদক মামলায় একাধিক ব্যক্তির সাজা

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ৯ বার

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দুইজনকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। দণ্ডপ্রাপ্তরা হলেন— মোঃ ইমাম (২০), পিতা রুহুল আমিন এবং মোঃ মোমিন (২০), পিতা মৃত মোতালিব। তারা উভয়েই কালীগঞ্জ উপজেলার বেরুয়া এলাকার বাসিন্দা।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, ১৬ এপ্রিল ২০২৬ তারিখে পরিচালিত অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় তাদের এই দণ্ড দেওয়া হয়। এছাড়া একই দিনে কালীগঞ্জ থানায় পৃথক তিনটি মাদক মামলা দায়ের করা হয়েছে।

মামলা নং-২৭: নাগরী ইউনিয়নের সেনপাড়া এলাকায় জনৈক মোসেনের দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে মোঃ নাহিদ হাসান আদনান (২৯) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট (ওজন ১ গ্রাম, আনুমানিক মূল্য ৩,০০০ টাকা) উদ্ধার করা হয়।

মামলার বাদী এসআই (নিঃ) মুহাম্মদ জামাল উদ্দীন এবং তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) মোঃ ইব্রাহীম শেখ।

মামলা নং-২৮: ১৫ এপ্রিল রাত ৮টা ৩০ মিনিটে নাগরী ইউনিয়নের মধ্য পানজোড়া এলাকায় অভিযান চালিয়ে মোঃ মিলন মিয়া (৪৮) ও মোঃ শাহআলম (৪০) নামে দুইজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ২০ গ্রাম ভাঙ্গা ইয়াবা (প্রায় ২০০ পিস সমতুল্য) এবং ১২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এই মামলার বাদী এসআই (নিঃ) মুহাম্মদ জামাল উদ্দীন এবং তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) মোঃ ইনছান আলী।

মামলা নং-২৯: নাগরী ইউনিয়নের সেনপাড়া এলাকায় মোসাঃ আকলিমা বেগম (৩৭) এর বসতবাড়ির বারান্দা থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট (ওজন ১ গ্রাম, মূল্য প্রায় ৩,০০০ টাকা) উদ্ধার করা হয়।

মামলার বাদী এসআই (নিঃ) মুহাম্মদ জামাল উদ্দীন এবং তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) শংকর চন্দ্র সরকার।

পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews