কালীগঞ্জ ( গাজীপুর ) প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় অবৈধভাবে মাটি কাটার দায়ে রকিবুল নবি (পিতা: এম এ মাহমুদুন্নবী), সাং বেরুয়া, বক্তারপুর-এর বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে। শনিবার (১১ এপ্রিল ২০২৬) দুপুরে কালীগঞ্জ উপজেলার বক্তারপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫(১) ধারা অনুযায়ী অভিযুক্ত ব্যক্তিকে এই অর্থদণ্ড প্রদান করা হয়।
অবৈধভাবে মাটি কাটার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাৎক্ষণিকভাবে এই জরিমানা আদায় করা হয়। উপজেলা প্রশাসন জানায়, পরিবেশ রক্ষা ও অবৈধ মাটিকাটা বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply