1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
ফটিকছড়ির পাইন্দংয়ে অবৈধভাবে টিলা কাটায় ৫০ হাজার টাকা জরিমানা সোনারগাঁ উপজেলার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে মানবাধিকার শান্তি পদক পেলেন আব্দুল্লাহ আল মামুন। চৌদ্দগ্রামে জামায়াত নেতার প্রভাব খাঁটিয়ে নিরীহ ব্যক্তির জায়গা জবর দখলের চেষ্টা! ফটিকছড়িতে চা বাগানের ম্যানেজারকে কুপিয়ে সাড়ে ৮ লাখ টাকা ছিনতাই, আটক ২ রাজনীতি মানুষের সার্বিক জীবন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রয়োজন! মাদক যুবসমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে! ক্ষমতা নয়, মানুষের ভালোবাসা ও বিশ্বাস অর্জন করাই আমার লক্ষ্য চৌদ্দগ্রামে মাইক্রোবাস থেকে ৮৯ কেজি গাঁজা ও ৬০ বোতল মদ উদ্ধার চৌদ্দগ্রামের ব্যাপক উন্নয়নমূলক কাজ অনুমোদনের জন্য ব্যস্ত সময় কাটাচ্ছেন কামরুল হুদা ড. গোলাম রাব্বানী নয়ন বাঙালিকে দেশে ফেরার নির্দেশ প্রধানমন্ত্রীর

কালীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ২ কারবারি গ্রেফতার 

  • আপডেট টাইম : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬

কালীগঞ্জ ( গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় পৃথক অভিযানে দুইজন মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার মোক্তারপুর ইউনিয়নের শিংলাব এলাকায় অভিযান চালিয়ে আমানউল্লাহ (৪৫) নামে এক মাদক কারবারিকে ৪১ পিস ইয়াবাসহ গ্রেফতার করেন এসআই অপূর্ব কুমার বাইন। এ ঘটনায় ০৯ এপ্রিল ২০২৬ তারিখে কালীগঞ্জ থানায় মামলা নং-১৬ দায়ের করা হয়েছে।

অন্যদিকে, একই দিনে উপজেলার তুমলিয়া ইউনিয়নের টেকমানিকপুর এলাকায় অভিযান পরিচালনা করে লাকমান হোসেন (৩৫) নামে আরেক মাদক কারবারিকে ৯ পিস ইয়াবাসহ আটক করেন এসআই মোঃ জহিরুল ইসলাম। এ ঘটনায় মামলা নং-১৭ রুজু করা হয়েছে।

কালীগঞ্জ থানা পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে এবং মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলে জানানো হয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews