1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন

কালীগঞ্জে মাদকদ্রব্য সেবনের দায়ে দুইজনের এক মাসের কারাদণ্ড

  • আপডেট টাইম : শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ৫ বার

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে মাদকদ্রব্য সেবনের দায়ে দুই ব্যক্তিকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (২৭ মার্চ ২০২৬) উপজেলার তুমলিয়া ইউনিয়নের বঙ্গবন্ধু বাজার এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব জাকিয়া সরওয়ার লিমা। দণ্ডপ্রাপ্তরা হলেন, ১) রুহুল আমিন (৩৫), পিতা: ওসমান, সাং: দক্ষিণ সোম, পোস্ট: দক্ষিণ সোম, কালীগঞ্জ, গাজীপুর। ২) ফখরুল ইসলাম (৩৬), পিতা: মৃত আলমগীর হোসেন, সাং: দক্ষিণ সোম, পোস্ট: দক্ষিণ সোম, কালীগঞ্জ, গাজীপুর।

আদালত সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮–এর ৩৬(৫) ধারায় দু’টি মামলায় উভয় আসামিকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এ সময় কোনো অর্থদণ্ড আরোপ করা হয়নি।
অভিযানে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন কালীগঞ্জ থানার এসআই আসাদুজ্জামান এবং বেঞ্চ সহকারী হিসেবে উপস্থিত ছিলেন সামসুন নাহার সিমু।

মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews