1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
২০ লাখ টাকা ফিরিয়ে দিয়ে সততার নজির, সম্মাননা পাচ্ছেন নৈশপ্রহরী বাচা দালান ভেঙ্গে চৌদ্দগ্রামে এক সাংবাদিক পরিবারের সম্পত্তি জবরদখলের চেষ্টা একজন রাজনীতিবিদ বীরপুরুষ হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন চৌদ্দগ্রামের কামরুল হুদা! আমাদের সামগ্রিক সমাজ ব্যবস্থার এক নির্মম চিত্র ফটিকছড়িতে সম্পত্তি বিরোধ: ভাইয়ের বিরুদ্ধে ভাই, চিকিৎসক থেকে ওসি—প্রতারণার জালে বিস্ফোরক অভিযোগ নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম

গাজীপুরের পেশাগত ঐক্য আর সম্প্রীতির বন্ধনে উদযাপিত হলো গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল।

  • আপডেট টাইম : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ৪৩ বার

ওয়াসিম রেজা, গাজীপুর: বৃহস্পতিবার (১২ই মার্চ) বিকেলে গাজীপুরের বাইপাস সংলগ্ন চৌধুরী বাড়ি এলাকায় গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটির নিজস্ব কার্যালয়ে এই আয়োজন করা হয়।

আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশের উন্নয়নে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মোঃ মাসুম রানার সঞ্চালনায় ও সভাপতি এম কাজল খানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক প্রেস ক্লাবের চেয়ারম্যান লায়ন মো:হেলাল উদ্দিন।

আরো উপস্থিত ছিলেন অত্র সংগঠনের উপদেষ্টা জিবিসি টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক লায়ন মোঃ আবুল হোসেন, উপদেষ্টা মোঃ মোস্তাকিম খান দৈনিক বর্তমান টঙ্গী প্রতিনিধি ,দৈনিক বাংলা ভূমি পত্রিকার সম্পাদক ও প্রকাশক নজরুল ইসলাম আজহার,সাপ্তাহিক ভাওয়াল পত্রিকার প্রকাশক ও সম্পাদক মনিরুজ্জামান, গাজীপুর জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, গাজীপুর সেন্ট্রাল প্রেসক্লাবের সভাপতি আব্দুল ওহাব রিংকু, গাজীপুর মহানগর প্রেসক্লাবের সভাপতি রেজা চৌধুরী, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহীদ, বাসন মেট্রো থানা প্রেসক্লাবের সভাপতি সাজ্জাকুল ইসলাম রাজ্জাক ,জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি গাজী মামুন ,সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান সুমন চৌধুরী, টঙ্গী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালিমুল্লাহ ইকবাল, দৈনিক চলমান বিশ্বের সম্পাদক ও প্রকাশক আব্দুল মতিন তালুকদার ,বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক মোখলেছুর রহমান চৌধুরী টুটুল ,আনন্দ টেলিভিশনে গাজীপুর সিটি রিপোর্টার মোঃ আল আমিন হোসেন, শাকিল আহমেদ, গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটির সিনিয়ার সহ-সভাপতি ডা, আব্দুল হামিদ , মোঃ হারিসুর রহমান শিপলু ,মোঃ মাসুদ করিম ,যুগ্ন সাধারন সম্পাদক রাজু আহমেদ তাইজুল , মোঃ সুজন মিয়া ,সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ খান, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম,তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ জাহিদ হাসান ,ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম ,মহিলা বিষয়ক সম্পাদিকা সুলতানা সরকার ,শিক্ষা বিষয়ক সম্পাদিকা মোসা: মুন্নি আক্তার, প্রচার সম্পাদক জাকারিয়া শিকদার সিনিয়র সাংবাদিক ওয়াসিম রেজা ,সিনিয়র সাংবাদিকক মোঃ হুজাইবা হাসান , মোঃ আল-আমিন , ইব্রাহিম খলিল,পাপেল মিয়া, সিনিয়র সাংবাদিক মোঃ আজিজ ,শিল্পী আখতার, জাহিদ হাসান ঢাকা ও গাজীপুর জেলার বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সাধারণ মানুষের অধিকার রক্ষায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকা এখন সময়ের দাবি।

আলোচনা শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এরপর সকলে একসাথে ইফতারে অংশ নেন। এই আয়োজনের মধ্য দিয়ে সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য আরও দৃঢ় হবে বলে আশা করেন আয়োজকরা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews