কালীগঞ্জ (গাজীপুর)প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতর ২০২৬ উপলক্ষে গাজীপুরের কালীগঞ্জ পৌর এলাকায় হতদরিদ্র, অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ভিজিএফ কর্মসূচির আওতায় চাল বিতরণ করা হয়েছে।
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের এর তত্ত্বাবধানে এ কার্যক্রম পরিচালিত হয়। কর্মসূচির আওতায় পৌর এলাকার অসহায় ও দুস্থ পরিবারের মাঝে জনপ্রতি ১০ কেজি করে ভিজিএফ খাদ্যশস্য (চাল) বিতরণ করা হয়।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সোলায়মান আলম, আশরাফি হাবিবুল্লাহ এবং পৌর বিএনপির সদস্য সচিব ইব্রাহিম প্রধান। এ সময় বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে দুস্থ পরিবারের মাঝে চাল বিতরণ কার্যক্রমে অংশ নেন।
আয়োজকরা জানান, পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে অসহায় ও নিম্নআয়ের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের ভিজিএফ কর্মসূচির আওতায় এ চাল বিতরণ করা হচ্ছে, যাতে দরিদ্র পরিবারগুলো ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারে। স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের সহায়তা দরিদ্র পরিবারের জন্য ঈদের সময় অনেকটা স্বস্তি নিয়ে আসে।
Leave a Reply