1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
শিরোনাম :
২০ লাখ টাকা ফিরিয়ে দিয়ে সততার নজির, সম্মাননা পাচ্ছেন নৈশপ্রহরী বাচা দালান ভেঙ্গে চৌদ্দগ্রামে এক সাংবাদিক পরিবারের সম্পত্তি জবরদখলের চেষ্টা একজন রাজনীতিবিদ বীরপুরুষ হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন চৌদ্দগ্রামের কামরুল হুদা! আমাদের সামগ্রিক সমাজ ব্যবস্থার এক নির্মম চিত্র ফটিকছড়িতে সম্পত্তি বিরোধ: ভাইয়ের বিরুদ্ধে ভাই, চিকিৎসক থেকে ওসি—প্রতারণার জালে বিস্ফোরক অভিযোগ নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম

কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, অনিয়মে অসন্তোষ

  • আপডেট টাইম : শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ১৪৫ বার

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে গিয়ে চিকিৎসকদের অনুপস্থিতি, আউটডোর টিকিটে অতিরিক্ত টাকা আদায় এবং প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ না দেওয়ার মতো নানা অনিয়মের চিত্র দেখতে পান স্বাস্থ্যমন্ত্রী। এসব ঘটনায় অসন্তোষ প্রকাশ করেন তিনি।

শনিবার (৭ মার্চ) সকাল ১০টার দিকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল হঠাৎ করেই কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হন। পরিদর্শনকালে তিনি প্রায় এক ঘণ্টা হাসপাতালে অবস্থান করে পুরুষ ওয়ার্ড, মহিলা ওয়ার্ড, অপারেশন থিয়েটার, আউটডোর বিভাগ এবং ওষুধ বিতরণ কার্যক্রমসহ বিভিন্ন সেবা কার্যক্রম ঘুরে দেখেন।

এ সময় তিনি হাসপাতালে কয়েকজন চিকিৎসক ও কর্মচারীকে অনুপস্থিত দেখতে পান। বিশেষ করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজওয়ানা রশিদকে প্রথমে কর্মস্থলে পাওয়া যায়নি। পরে তিনি বাসা থেকে দ্রুত হাসপাতালে এসে উপস্থিত হন। এ সময় মন্ত্রী তার অনুপস্থিতির কারণ জানতে চাইলে তিনি ছুটিতে থাকার কথা জানান। তবে ছুটির কোনো অনুমোদিত কাগজপত্র দেখাতে পারেননি।

পরিদর্শনের সময় চিকিৎসা নিতে আসা কয়েকজন নারী রোগী অভিযোগ করেন, অনেক সময় চিকিৎসকরা সময়মতো হাসপাতালে আসেন না এবং রোগী দেখার পরিবর্তে নিজেদের কক্ষে বসে আলাপ-আলোচনায় ব্যস্ত থাকেন। এছাড়া আউটডোরে চিকিৎসা নিতে সরকারি নির্ধারিত টিকিট মূল্য ৩ টাকা হলেও খুচরা টাকার অজুহাতে রোগীদের কাছ থেকে ৫ থেকে ১০ টাকা পর্যন্ত আদায়ের অভিযোগ ওঠে।

সরকারি বরাদ্দকৃত ওষুধ বিতরণ নিয়েও অসন্তোষের বিষয়টি সামনে আসে। এক রোগীর হাতে থাকা প্রেসক্রিপশন দেখে স্বাস্থ্যমন্ত্রী লক্ষ্য করেন, প্রেসক্রিপশন অনুযায়ী সব ওষুধ দেওয়া হয়নি। এ বিষয়ে জানতে চাইলে সংশ্লিষ্টরা জানান, পরে বাকি ওষুধ দেওয়া হবে বলে রোগীকে বিদায় করা হয়েছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ এ বিষয়ে সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেনি।

তবে হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা মোটামুটি সন্তোষজনক বলে মন্তব্য করেন স্বাস্থ্যমন্ত্রী। পাশাপাশি বিভিন্ন অনিয়ম ও ত্রুটি নোট করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। হাসপাতালে রোগীর অতিরিক্ত চাপের বিষয়টি তুলে ধরে গণমাধ্যমকর্মীরা হাসপাতালটি ৩০০ শয্যায় উন্নীত করার বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্যের পক্ষ থেকে একটি ডিও (D.O.) লেটার প্রয়োজন। ডিও লেটার পাওয়া গেলে বিষয়টি বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

অনুপস্থিত চিকিৎসক ও কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে জানতে চাইলে স্বাস্থ্যমন্ত্রী বলেন, তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। পরিদর্শনকালে কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরোয়ার লিমা এবং কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেনসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। স্থানীয়রা মনে করছেন, স্বাস্থ্যসেবার মানোন্নয়নে এ ধরনের আকস্মিক পরিদর্শন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews