মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ শিহাব আহমাদ: মুন্সীগঞ্জের সিরাজদিখানে ১ কেজি গাঁজাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১ মার্চ ২০২৬) রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটের দিকে অভিযান পরিচালনা করে সিরাজদিখান থানা পুলিশ।
পুলিশ জানায়, মুন্সীগঞ্জের পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম, পিপিএম-এর নির্দেশনায় এবং অফিসার ইনচার্জ মোঃ আব্দুল হান্নান-এর সার্বিক তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়।
সিরাজদিখান থানাধীন মালখানগর এলাকার জংশন রোডের মধ্যপথে পাকা রাস্তার উপর থেকে মোঃ জিহাদ শেখ (১৮) নামে এক যুবককে আটক করা হয়। তার বাড়ি মালপদিয়া গ্রামে, মালখানগর ইউনিয়নে। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply