1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন

কালীগঞ্জে অটোরিক্সা চালক আশিক হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৪ বার

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে নিখোঁজের পাঁচ দিন পর অটোরিক্সা চালক অমৃত চন্দ্র সরকার (আশিক) (২৫)-এর মরদেহ উদ্ধার এবং এ ঘটনায় দায়ের হওয়া হত্যা মামলায় তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলার সূত্রে জানা যায়, গত ১৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল আনুমানিক ৪টার দিকে কালীগঞ্জ থানাধীন মোক্তারপুর ইউনিয়নের রাথুরা এলাকার নিজ বাড়ি থেকে নিজের ক্রয়কৃত ব্যাটারিচালিত অটোরিক্সা নিয়ে বের হন আশিক। এরপর তিনি আর বাড়ি ফিরে আসেননি। পরিবারের পক্ষ থেকে সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। তার ব্যবহৃত মোবাইল ফোনের নম্বর বন্ধ পাওয়া যায়।

পরবর্তীতে ২১ ফেব্রুয়ারি বিকাল আনুমানিক ৫টার দিকে খবর পাওয়া যায়, মোক্তারপুর মৌজায় শীতলক্ষ্যা নদী-র তীরে একটি পুরুষের লাশ ভাসছে। সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে  পানিতে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করে। স্বজনরা মরদেহটি অমৃত চন্দ্র সরকার (আশিক) হিসেবে শনাক্ত করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করে তার অটোরিক্সা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয় এবং লাশ গুমের উদ্দেশ্যে নদীতে ফেলে দেওয়া হয়। এ ঘটনায় ২২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে কালীগঞ্জ থানায় মামলা নং-২১,  রুজু করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রিয়াদুল ইসলাম ২৫ ফেব্রুয়ারি গাজীপুর জেলার কালিয়াকৈর থানা এলাকা ও ডিএমপি ঢাকার তুরাগ থানা এলাকায় অভিযান পরিচালনা করে তিনজনকে গ্রেপ্তার করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন, সেলিম মিয়া (২৩), সাং- ফেটালিয়া, থানা- কাপাসিয়া, জেলা- গাজীপুর, মোঃ আলামিন (২৬), সাং- পাকুরিয়া (তালটেক), থানা- তুরাগ, জেলা- ঢাকা, মোঃ ছাইফুল ইসলাম (৩৬), স্থায়ী ঠিকানা- নালিতাবাড়ী, শেরপুর; বর্তমানে তুরাগ থানার পাকুরিয়া (তালটেক) এলাকায় ভাড়াটিয়া।

পুলিশ জানায়, তাদের কাছ থেকে ছিনতাইকৃত অটোরিক্সা, ভিকটিমের মোবাইল ফোন এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত সামগ্রী উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। এ হত্যাকাণ্ডে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews