1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
শিরোনাম :
২০ লাখ টাকা ফিরিয়ে দিয়ে সততার নজির, সম্মাননা পাচ্ছেন নৈশপ্রহরী বাচা দালান ভেঙ্গে চৌদ্দগ্রামে এক সাংবাদিক পরিবারের সম্পত্তি জবরদখলের চেষ্টা একজন রাজনীতিবিদ বীরপুরুষ হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন চৌদ্দগ্রামের কামরুল হুদা! আমাদের সামগ্রিক সমাজ ব্যবস্থার এক নির্মম চিত্র ফটিকছড়িতে সম্পত্তি বিরোধ: ভাইয়ের বিরুদ্ধে ভাই, চিকিৎসক থেকে ওসি—প্রতারণার জালে বিস্ফোরক অভিযোগ নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম

কালিগঞ্জে পৌর বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১২৪ বার

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুর জেলার কালীগঞ্জ পৌর বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) পৌর এলাকার আর আর এন সরকারি প্রাইলট স্কুল মাঠে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর বিএনপির আহ্বায়ক মোহাম্মদ হোসেন আরমান মাস্টার। সঞ্চালনা করেন পৌর বিএনপির সদস্য সচিব ইব্রাহিম প্রধান ও বিএনপি নেতা আলমগীর হোসেন স্বপন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৫ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও কালীগঞ্জের মাটি ও মানুষের নেতা এ কে এম ফজলুল হক মিলন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সোলেমান আলম, আশরাফি হাবিবুল্লাহ, খাইরুল হাসান মিন্টু, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমেদ মৃধা এবং কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোঃ লুৎফর রহমান।

এ সময় আরও উপস্থিত ছিলেন, বিএনপি নেতা মনিরুজ্জামান খান লাভলু, মনির উদ্দিন পাঠান মিঠু, মমতাজ উদ্দিন মাস্টার মমতাজ উদ্দিন মাস্টার, সালাউদ্দিন আহমেদ, গাজীপুর জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ রানা, গাজীপুর জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইয়াসিন মোল্লা সহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং সাধারণ জনগণ।

প্রধান অতিথির সংক্ষিপ্ত বক্তব্যে সংসদ সদস্য মিলন বলেন, “গত ফেব্রুয়ারিতেই আপনারা আমাকে বিপুল ভোটে জয়ী করেছেন। এজন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। আপনাদের এই ঋণ আমি কখনো শোধ করতে পারব না। আপনারা যদি অতীতের মতো আমার পাশে থেকে সহযোগিতা করেন, তাহলে আমি এই জনপদকে সন্ত্রাস, দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত ইনসাফের জনপদ হিসেবে গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করব, ইনশাআল্লাহ।”

অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও এলাকার শান্তি, উন্নয়ন এবং সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews