1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ফটিকছড়ির পাইন্দংয়ে অবৈধভাবে টিলা কাটায় ৫০ হাজার টাকা জরিমানা সোনারগাঁ উপজেলার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে মানবাধিকার শান্তি পদক পেলেন আব্দুল্লাহ আল মামুন। চৌদ্দগ্রামে জামায়াত নেতার প্রভাব খাঁটিয়ে নিরীহ ব্যক্তির জায়গা জবর দখলের চেষ্টা! ফটিকছড়িতে চা বাগানের ম্যানেজারকে কুপিয়ে সাড়ে ৮ লাখ টাকা ছিনতাই, আটক ২ রাজনীতি মানুষের সার্বিক জীবন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রয়োজন! মাদক যুবসমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে! ক্ষমতা নয়, মানুষের ভালোবাসা ও বিশ্বাস অর্জন করাই আমার লক্ষ্য চৌদ্দগ্রামে মাইক্রোবাস থেকে ৮৯ কেজি গাঁজা ও ৬০ বোতল মদ উদ্ধার চৌদ্দগ্রামের ব্যাপক উন্নয়নমূলক কাজ অনুমোদনের জন্য ব্যস্ত সময় কাটাচ্ছেন কামরুল হুদা ড. গোলাম রাব্বানী নয়ন বাঙালিকে দেশে ফেরার নির্দেশ প্রধানমন্ত্রীর

মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বালিগাঁও উচ্চ বিদ্যালয়ের শ্রদ্ধাঞ্জলি

  • আপডেট টাইম : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: ২১ ফেব্রুয়ারি মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উপলক্ষে বিদ্যালয়ে অবস্থিত শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে বালিগাঁও উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ। দিবসের প্রথম প্রহরে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।

শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে ভাষা আন্দোলনের শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন। উপস্থিত বক্তারা বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলনের শহীদদের আত্মত্যাগের ফলেই আমরা আজ বাংলা ভাষায় কথা বলার অধিকার অর্জন করেছি। মাতৃভাষার মর্যাদা রক্ষা ও সঠিক চর্চার মাধ্যমে ভাষা শহীদদের স্বপ্ন বাস্তবায়নের আহ্বান জানান তারা।

সুশৃঙ্খল ও মর্যাদাপূর্ণ পরিবেশে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে মহান একুশের চেতনায় নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews