1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
বুধবার, ১০ জুন ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
শিরোনাম :
চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম সুস্থ দেহ, সুন্দর মন ও মাদকমুক্ত সমাজ গঠনে অনন্য উদ্যোগ: পোগলা ইউনিয়নে যুবকদের মাঝে টি-শার্ট বিতরণ ‎ চৌদ্দগ্রামের সম্পত্তি জবরদখলের অভিযোগ রাঙ্গাবালীর চরমোন্তাজে খালি ঘর থেকে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার পল্লী বিদ্যুতের খুঁটি ধসে শিক্ষিকার মৃত্যু: এক মাস পর ক্ষতিপূরণের চেক হস্তান্তর, অবকাঠামোগত নিরাপত্তা নিয়ে নতুন প্রশ্ন ​ চৌদ্দগ্রামে চরম ভোগান্তির নাম: চাঁপাচৌ-কালিয়াতল রাস্তা চালকবেশে ছিনতাই: কালীগঞ্জে দুই ছিনতাইকারী গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণালংকার ও আইফোন

সিলেট-৪ এর এমপি আরিফুল হক চৌধুরীকে প্রবাসী ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী করায় প্রধানমন্ত্রীর প্রতি গোয়াইনঘাট উপজেলা পেশাজীবী পরিষদের কৃতজ্ঞতা

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯২ বার

মো:বিলাল উদ্দিন, স্টাফ রিপোর্টার, সিলেট: সিলেট-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও সাবেক সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী-কে প্রবাসী ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়ায় দেশনায়ক, সংসদীয় দলের প্রধান ও প্রধানমন্ত্রী তারেক রহমান-এর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে গোয়াইনঘাট উপজেলা পেশাজীবী পরিষদের সদস্যবৃন্দ।

এক বিবৃতিতে পরিষদের নেতৃবৃন্দ বলেন, আরিফুল হক চৌধুরী দীর্ঘদিন ধরে সিলেটবাসীর আস্থা ও ভালোবাসার প্রতীক। সিলেট সিটি করপোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব পালনকালে তিনি নগর উন্নয়ন, অবকাঠামো নির্মাণ ও নাগরিক সেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৪ আসন থেকে নির্বাচিত হয়ে তিনি জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটিয়েছেন। বিবৃতিতে আরও বলা হয়, প্রবাসী অধ্যুষিত সিলেট অঞ্চলের জন্য প্রবাসী ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খাত। এ মন্ত্রণালয়ের দায়িত্বে আরিফুল হক চৌধুরীর নিয়োগ প্রবাসী কল্যাণ, বৈদেশিক কর্মসংস্থান সম্প্রসারণ এবং রেমিট্যান্স বৃদ্ধিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

গোয়াইনঘাট উপজেলা পেশাজীবী পরিষদের নেতৃবৃন্দ প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী সিদ্ধান্তের প্রশংসা করে বলেন, দক্ষ ও অভিজ্ঞ নেতৃত্বের মাধ্যমে দেশের উন্নয়ন অগ্রযাত্রা আরও বেগবান হবে। একই সঙ্গে তারা নবনিযুক্ত মন্ত্রীর সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন এবং প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে কার্যকর পদক্ষেপ গ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews