স্টাফ রিপোর্টার/তন্ময় চৌধুরী: মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে সিটিস ফাউন্ডেশন ও সচেতন তরুণ্য সংঘ (সতস)-এর যৌথ উদ্যোগে রাজধানীর মিরপুর এলাকার আদর্শবাগ ডুইপে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, বিশেষ দোয়া মাহফিল ও আপ্যায়ন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের শুরুতে মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির অব্যাহত শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এরপর সারাদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে স্থানীয় শতাধিক অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়।
এই মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সহায়তা প্রদান করে সারা হাসপাতাল ও সারা ফাউন্ডেশন। অভিজ্ঞ চিকিৎসক ও স্বেচ্ছাসেবকদের সমন্বয়ে গঠিত টিম সাধারণ রোগ, নারী ও শিশু স্বাস্থ্য, ডায়াবেটিস, রক্তচাপসহ বিভিন্ন রোগের চিকিৎসা ও পরামর্শ প্রদান করেন।
আয়োজক সংগঠনের নেতৃবৃন্দ জানান, মহান বিজয় দিবসের চেতনাকে ধারণ করে সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও সামাজিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও স্বেচ্ছাসেবকরা উপস্থিত থেকে কর্মসূচিকে সফল করতে সহযোগিতা করেন।
Leave a Reply