1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
রবিবার, ১৪ জুন ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
২০ লাখ টাকা ফিরিয়ে দিয়ে সততার নজির, সম্মাননা পাচ্ছেন নৈশপ্রহরী বাচা দালান ভেঙ্গে চৌদ্দগ্রামে এক সাংবাদিক পরিবারের সম্পত্তি জবরদখলের চেষ্টা একজন রাজনীতিবিদ বীরপুরুষ হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন চৌদ্দগ্রামের কামরুল হুদা! আমাদের সামগ্রিক সমাজ ব্যবস্থার এক নির্মম চিত্র ফটিকছড়িতে সম্পত্তি বিরোধ: ভাইয়ের বিরুদ্ধে ভাই, চিকিৎসক থেকে ওসি—প্রতারণার জালে বিস্ফোরক অভিযোগ নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম

কালিগঞ্জে পৌর ৩নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে মহিলা সমাবেশ অনুষ্ঠিত

  • আপডেট টাইম : শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ১১৬ বার

মোঃ ওমর আলী মোল্যা: গাজীপুর জেলার কালিগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এক মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ জুন) বিকেলে এই সমাবেশে নারী নেত্রীসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য একেএম ফজলুল হক মিলন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ হুমায়ুন কবির মাস্টার, উপজেলা বিএনপির সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু, আহ্বায়ক কমিটির সদস্য সোলায়মান আলম, খায়রুল আহাসান মিন্টু, ফরিদ আহমেদ মৃধা, মোঃ লুৎফর রহমান, পৌর বিএনপির আহ্বায়ক মোহাম্মদ হোসেন আরমান মাস্টার ও পৌর বিএনপির সদস্য সচিব ইব্রাহিম প্রধান।

৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ শহিদুল্লাহ মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশ পরিচালনা করেন আলমগীর হোসেন স্বপন। অনুষ্ঠানে নেতৃবৃন্দ বিএনপির সাংগঠনিক কার্যক্রম জোরদার ও নারীদের রাজনৈতিক অধিকার এবং ভূমিকা প্রসারে গুরুত্বারোপ করেন। সমাবেশে স্থানীয় নারী কর্মীদের অংশগ্রহণে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়.

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews