1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
শিরোনাম :
২০ লাখ টাকা ফিরিয়ে দিয়ে সততার নজির, সম্মাননা পাচ্ছেন নৈশপ্রহরী বাচা দালান ভেঙ্গে চৌদ্দগ্রামে এক সাংবাদিক পরিবারের সম্পত্তি জবরদখলের চেষ্টা একজন রাজনীতিবিদ বীরপুরুষ হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন চৌদ্দগ্রামের কামরুল হুদা! আমাদের সামগ্রিক সমাজ ব্যবস্থার এক নির্মম চিত্র ফটিকছড়িতে সম্পত্তি বিরোধ: ভাইয়ের বিরুদ্ধে ভাই, চিকিৎসক থেকে ওসি—প্রতারণার জালে বিস্ফোরক অভিযোগ নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম

কালিগঞ্জে ইসলামী ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

  • আপডেট টাইম : রবিবার, ২২ জুন, ২০২৫
  • ৭৭ বার

কালিগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: কেন্দ্রীয় ইসলামী ছাত্রশিবিরের ঘোষিত মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে গাজীপুরের কালিগঞ্জ উপজেলায় রায়েরদিয়া উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচি পালন করেছে ছাত্রশিবির কালিগঞ্জ উপজেলা শাখা।

২২ জুন বৃহস্পতিবার সকাল ১০টায় এ কর্মসূচির উদ্বোধন করা হয়। এ সময় বিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ করা হয় এবং বিদ্যালয় চত্বরে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবির গাজীপুর জেলা শাখার সম্মানিত সভাপতি ইয়াছিন আরাফাত।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী কালিগঞ্জ উপজেলা শাখার সম্মানিত আমীর মাহমুদুল হাসান, ছাত্রশিবির গাজীপুর জেলা শাখার মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক আনিসুর রহমান রুমি।

এছাড়াও উপস্থিত ছিলেন থানা শাখার সভাপতি রুহুল আমীন, সেক্রেটারি রিয়াজুল ইসলাম, ইউনিয়ন সভাপতি আফনান মাহমুদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, “পরিবেশ রক্ষায় বৃক্ষের ভূমিকা অনন্য। জলবায়ু পরিবর্তন ও পরিবেশ বিপর্যয় রোধে শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণের গুরুত্ব ছড়িয়ে দেওয়া আমাদের অন্যতম দায়িত্ব।”

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে সচেতনতামূলক বার্তা ছড়িয়ে দিতে ‘প্রতিটি ঘরে একটি করে গাছ’ রোপণের আহ্বান জানানো হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews