1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
বুধবার, ১০ জুন ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম সুস্থ দেহ, সুন্দর মন ও মাদকমুক্ত সমাজ গঠনে অনন্য উদ্যোগ: পোগলা ইউনিয়নে যুবকদের মাঝে টি-শার্ট বিতরণ ‎ চৌদ্দগ্রামের সম্পত্তি জবরদখলের অভিযোগ রাঙ্গাবালীর চরমোন্তাজে খালি ঘর থেকে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার পল্লী বিদ্যুতের খুঁটি ধসে শিক্ষিকার মৃত্যু: এক মাস পর ক্ষতিপূরণের চেক হস্তান্তর, অবকাঠামোগত নিরাপত্তা নিয়ে নতুন প্রশ্ন ​ চৌদ্দগ্রামে চরম ভোগান্তির নাম: চাঁপাচৌ-কালিয়াতল রাস্তা চালকবেশে ছিনতাই: কালীগঞ্জে দুই ছিনতাইকারী গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণালংকার ও আইফোন

মৌলভীবাজারে এনসিপি নেতা প্রিতম দাশকে অবাঞ্ছিত ঘোষণা

  • আপডেট টাইম : শনিবার, ২১ জুন, ২০২৫
  • ৮৫ বার

মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম- সদস্য সচিব প্রীতম দাশকে অবাঞ্ছিত ঘোষণা করে মৌলভীবাজারে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সাধারণ ছাত্র-জনতা।

শুক্রবার (২০ জুন) দিবাগত রাত সোয়া ১০টার দিকে মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালন করা হয়।

বিক্ষুব্ধ ছাত্র-জনতার দাবি, এনসিপির কেন্দ্রীয় যুগ্ম- সদস্য সচিব প্রীতম দাশ আওয়ামিলিগকে পুনর্বাসন করছেন। এজন্য তারা আওয়ামিলিগ পুনর্বাসনকারী হিসেবে তাকে অবাঞ্চিত ঘোষণা করেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা ‘এক দুই তিন চার, প্রীতম তুই গাদ্দার’, ‘বয়কট বয়কট, প্রীতম দাশ বয়কট’ ইত্যাদি স্লোগান দেন। এ সময় বক্তব্য দেন জাবেদ রহমান, শাহ উসমান আলী জাকি, রাজমিন জেনি, মাসনুন আলামিন, রাজন ভূইয়া, মামুন রহমান রাজু, ফাহিম আহমদ জনি।

আন্দোলনকারী রুহুল আমীন বলেন, বিগত আন্দোলন-সংগ্রামে মাঠে যারা কাজ করেছে তাদের সঙ্গে পরামর্শ না করে প্রীতম দাস কমিটি দিয়েছেন। এই কমিটিতে প্রধান সমন্বয়কারী হিসেবে খালেদ হাসানকে দেওয়া হয়েছে। সে আওয়ামিলিগের দালাল, তার আওয়ামিলিগের সঙ্গে চলাফেরা, আওয়ামিলিগের অর্থায়নে সে এই কমিটিতে প্রীতম দাশের মাধ্যমে জায়গা পেয়েছে।

তিনি বলেন, কমিটিতে আওয়ামিলিগের আরেক দালাল ইসকনের সদস্য প্রলয় বিশ্বাসকে স্থান দেওয়া হয়েছে। আমরা দেখতে পাচ্ছি প্রীতম দাশ আওয়ামিলিগ এবং ইসকনকে পুনর্বাসন করছেন। আমরা তার এই হীন প্রচেষ্টার প্রতিবাদ জানাই।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews