1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
বুধবার, ১০ জুন ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম সুস্থ দেহ, সুন্দর মন ও মাদকমুক্ত সমাজ গঠনে অনন্য উদ্যোগ: পোগলা ইউনিয়নে যুবকদের মাঝে টি-শার্ট বিতরণ ‎ চৌদ্দগ্রামের সম্পত্তি জবরদখলের অভিযোগ রাঙ্গাবালীর চরমোন্তাজে খালি ঘর থেকে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার পল্লী বিদ্যুতের খুঁটি ধসে শিক্ষিকার মৃত্যু: এক মাস পর ক্ষতিপূরণের চেক হস্তান্তর, অবকাঠামোগত নিরাপত্তা নিয়ে নতুন প্রশ্ন ​ চৌদ্দগ্রামে চরম ভোগান্তির নাম: চাঁপাচৌ-কালিয়াতল রাস্তা চালকবেশে ছিনতাই: কালীগঞ্জে দুই ছিনতাইকারী গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণালংকার ও আইফোন

বগুড়ায় টিএমএসএসের প্রকৌঃ পারভেজ আহমেদকে বিদায় সংবর্ধনা প্রদান

  • আপডেট টাইম : শনিবার, ২১ জুন, ২০২৫
  • ৯০ বার

এস এম আকাশ/ এ কে খান: টিএমএসএস পরিবার এক আবেগঘন পরিবেশে তাদের সিনিয়র সহকারী পরিচালক ও নির্বাহী প্রকৌশলী প্রকৌশলী মোঃ পারভেজ আহমেদকে বিদায় সংবর্ধনা জানিয়েছে। তাঁর দীর্ঘদিনের কর্মজীবনের নিষ্ঠা, কঠোর পরিশ্রম ও অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিদায়ী কর্মকর্তার উদ্দেশ্যে নানা স্মৃতি চারন ও দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজ সেবক, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক ও টিএমএসএস’র প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম। অন্যদের মধ্যে টিএমএসএসের উপদেষ্টা আয়শা বেগম, উপনির্বাহী পরিচালক-২ রোটারিয়ান ডাঃ মোঃ মতিউর রহমান, টিএমএসএসের সেক্টর প্রধান উপনিবাহী পরিচালক-৩ মোঃ সোহরাব আলী খান, টিএমএসএস মেডিকেল কলেজের পরিচালক অবঃ ব্রিঃ জেঃ ডাঃ মোঃ জামিলুর রহমান ও বিদায়ী কর্মকর্তা প্রকৌশলী ইঞ্জিনিয়ার পারভেজ আহমেদ প্রমুখ বক্তব্য দেন। বক্তারা প্রকৌশলী পারভেজ আহমেদের কর্মদক্ষতা, নেতৃত্বগুণ ও প্রতিষ্ঠানের প্রতি তাঁর নিবেদিত প্রাণ ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। তাঁরা বলেন, প্রকৌশলী পারভেজ আহমেদ তাঁর কর্মজীবনে সততা, ন্যায়, নিষ্ঠা, পেশাদারিত্ব ও একনিষ্ঠতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাঁর বিচক্ষণতা ও কারিগরি দক্ষতা টিএমএসএস-এর বিভিন্ন প্রকল্পে উল্লেখযোগ্য সাফল্য এনে দিয়েছে। বক্তাদের বক্তব্যে বারবার উঠে আসে তাঁর সহজ-সরল ব্যক্তিত্ব ও সকলের প্রতি তাঁর সহযোগিতামূলক মনোভাবের কথা। সহকর্মীরা জানান, কর্মক্ষেত্রে তিনি যেমন ছিলেন একজন দক্ষ প্রকৌশলী, তেমনি ব্যক্তিগত জীবনে ছিলেন সকলের প্রিয় একজন মানুষ। তাঁর অনুপস্থিতি টিএমএসএস পরিবারে একটি শূন্যতার সৃষ্টি করবে বলে সকলেই মত প্রকাশ করেন।
অনুষ্ঠানে প্রকৌশলী মোঃ পারভেজ আহমেদকে ফুল ও বিভিন্ন উপহার সামগ্রী দিয়ে সম্মান জানানো হয়। জবাবে তিনি টিএমএসএস পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাঁর কর্মজীবনের অভিজ্ঞতা ও স্মৃতিচারণ করেন। তিনি বলেন, টিএমএসএস’র সাথে তাঁর পথচলা ছিল অত্যন্ত আনন্দময় এবং শিক্ষণীয়। তিনি সকলের সহযোগিতা ও ভালোবাসার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।
অনুষ্ঠানের শেষে, টিএমএসএস পরিবার প্রকৌশলী মোঃ পারভেজ আহমেদের ভবিষ্যৎ জীবনের সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করেন। তাঁর বিদায়বেলায় সকলের মুখেই ছিল বিদায়ের সুর, তবে তাঁর প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার রেশ ছিল সুস্পষ্ট। এ সময় টিএমএসএসের উপদেষ্টা, উর্ধ্বতন কর্মকর্তা, নিবাহী পরিচালকের একান্ত সচিব সাবিক মোঃ ফেরদৌস রহমান, সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও মিডিয়া কর্মী প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews