1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
বুধবার, ১০ জুন ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম সুস্থ দেহ, সুন্দর মন ও মাদকমুক্ত সমাজ গঠনে অনন্য উদ্যোগ: পোগলা ইউনিয়নে যুবকদের মাঝে টি-শার্ট বিতরণ ‎ চৌদ্দগ্রামের সম্পত্তি জবরদখলের অভিযোগ রাঙ্গাবালীর চরমোন্তাজে খালি ঘর থেকে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার পল্লী বিদ্যুতের খুঁটি ধসে শিক্ষিকার মৃত্যু: এক মাস পর ক্ষতিপূরণের চেক হস্তান্তর, অবকাঠামোগত নিরাপত্তা নিয়ে নতুন প্রশ্ন ​ চৌদ্দগ্রামে চরম ভোগান্তির নাম: চাঁপাচৌ-কালিয়াতল রাস্তা চালকবেশে ছিনতাই: কালীগঞ্জে দুই ছিনতাইকারী গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণালংকার ও আইফোন

ঈদ মেলার সমাপনী অনুষ্ঠিত

  • আপডেট টাইম : শনিবার, ২১ জুন, ২০২৫
  • ৯২ বার

বগুড়ায় টিএমএসএসের বিনোদন জগতের

এ কে খান/এস এম মনিরুজ্জামান আকাশ: বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শুক্রবার ২০ জুন বগুড়ার ঠেঙ্গামারায় অবস্থিত দেশের শীর্ষ পর্যায়ের ও আন্তর্জাতিক মানের বে-সরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএস কর্তৃক আয়োজিত ঈদ মেলার জমকালো সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। মাসব্যাপী এই মেলা টিএমএসএস’র নিজস্ব বিনোদন কেন্দ্র “টিএমএসএস বিনোদন জগত”এ অনুষ্ঠিত হয়, যা মানুষের ঈদের আনন্দকে আরও বাড়িয়ে তোলে।

মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার আয়োজন সম্পর্কে নানা দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজ সেবক, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের অন্যতম পরিচালক ও টিএমএসএস’র প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক এবং টিএমএসএস বিনোদন জগত প্রকল্পের প্রধান উপদেষ্টা অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম। তাঁর বক্তব্যে তিনি বলেন,”টিএমএসএস শুধু আর্থ-সামাজিক উন্নয়নেই নয়, মানুষের মানসিক বিকাশেও বিশ্বাসী। এই ঈদ মেলা সেই বিশ্বাসেরই প্রতিফলন।” তিনি মাস ব্যাপী সফলভাবে মেলা পরিচালনার জন্য আয়োজনকারী ও মেলায় অংশ গ্রহণকারীসহ সকলকে ধন্যবাদ জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন টিএমএসএস’র শিক্ষা সেক্টরের আওতাধীন পরিচালিত পুন্ড্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড চিত্তরঞ্জন মিশ্র। এ ছাড়াও টিএমএসএসের উপদেষ্টা আয়শা বেগম, টিএমএসএসের উপনির্বাহী পরিচালক-২ রোটারিয়ান ডাঃ মোঃ মতিউর রহমান ও যুগ্ম পরিচালক মোঃ কামরুজ্জামান খান প্রমুখ বক্তব্য দেন। বক্তারা মেলার সার্বিক আয়োজনে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এমন আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন। এইবারের ঈদ মেলায় দর্শনার্থীদের জন্য ছিল এক দারুণ অভিজ্ঞতা। মেলায় দেশীয় কুটির শিল্প থেকে শুরু করে আধুনিক পোশাক, হস্তশিল্প, গহনা, প্রসাধনী, খেলনা এবং বিভিন্ন ধরনের মুখরোচক খাবারের স্টল ছিল। এছাড়াও শিশুদের বিনোদনের জন্য ছিল নাগরদোলা, জাম্পিং ক্যাসেল এবং বিভিন্ন ধরনের গেমসের ব্যবস্থা। প্রতিদিন সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং স্থানীয় শিল্পীদের পরিবেশনা দর্শকদের মন মাতিয়ে রাখে।
টিএমএসএস বিনোদন জগত কর্তৃপক্ষ জানিয়েছে, মেলা চলাকালীন সময়ে প্রতিদিন হাজার হাজার দর্শনার্থীর সমাগম ঘটেছিল, যা মেলার সার্বিক সফলতা নির্দেশ করে। কর্তৃপক্ষ ভবিষ্যতে আরও নতুন নতুন বিনোদনমূলক ও জনমুখী কার্যক্রম আয়োজনের প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। এই সফল আয়োজনের মাধ্যমে টিএমএসএস আবারও প্রমাণ করলো যে তারা শুধু আর্থ-সামাজিক উন্নয়ন নয়, জনগণের আনন্দ ও বিনোদনেও সমানভাবে গুরুত্ব দেয়। এ সময় টিএমএসএসের উপদেষ্টা, পরিচালনা পর্ষদ সদস্য, উর্ধ্বতন কমকর্তা, কর্মচারী, টিএৃএসএস’র নির্বাহী পরিচালকের একান্ত সচিব সার্বিক মোঃ ফেরদৌস রহমান, নানা শ্রেণির মানুষ, এনজিও কর্মী, বহুগন্যমান্য ব্যক্তিবর্গ, মেলায় অংশ গ্রহণকারীগন, মিডিয়া কর্মী প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা ও পরিচালনা করেন নিবাহী পরিচালকের একান্ত সচিব প্রশাসন মোঃ আঃ হান্নান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews