1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
২০ লাখ টাকা ফিরিয়ে দিয়ে সততার নজির, সম্মাননা পাচ্ছেন নৈশপ্রহরী বাচা দালান ভেঙ্গে চৌদ্দগ্রামে এক সাংবাদিক পরিবারের সম্পত্তি জবরদখলের চেষ্টা একজন রাজনীতিবিদ বীরপুরুষ হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন চৌদ্দগ্রামের কামরুল হুদা! আমাদের সামগ্রিক সমাজ ব্যবস্থার এক নির্মম চিত্র ফটিকছড়িতে সম্পত্তি বিরোধ: ভাইয়ের বিরুদ্ধে ভাই, চিকিৎসক থেকে ওসি—প্রতারণার জালে বিস্ফোরক অভিযোগ নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম

বগুড়ায় টিএমএসএস পরিচালিত লিল্লাহ প্রতিষ্ঠানে দান গ্রহণ অনুষ্ঠিত

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ৬৯ বার

এ কে খান : দেশের উত্তর জনপদের স্বনামধন্য বে-সরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএস এর লিল্লাহ তহবিলে যাকাত, ফিতরা, কোরবানির চামড়া বিক্রির অর্থ এবং সাধারণ দান গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৯ জুন বৃহস্পতিবার টিএমএসএস ফাউন্ডেশন কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই দান গ্রহণ করা হয়। এই অর্থ টিএমএসএস পরিচালিত শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের অসহায় ও দরিদ্র মানুষের সহায়তায় ব্যবহৃত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দান গ্রহণ করেন টিএমএসএস-এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক, দেশের সমাজ পরিবর্তন ও নারী উন্নয়নের অগ্রদূত, বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজ সেবক অধ্যাপিকা ডক্টর হোসনে-আরা বেগম। তিনি অনুষ্ঠানে উপস্থিত সকলকে উদ্দেশ্য করে দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিএমএসএস পরিচালনা পর্ষদের উপদেষ্টা আয়শা বেগম এবং টিএমএসএস-এর উপ-নির্বাহী পরিচালক-২ রোটারিয়ান ডাঃ মোঃ মতিউর রহমান।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টিএমএসএস মেডিকেল কলেজের পরিচালক (অব.) ব্রিগেডিয়ার জেনারেল ডাঃ মোঃ জামিলুর রহমান, যুগ্ম পরিচালক মোঃ সাজ্জাদুল বারী সুমন এবং প্রধান প্রকৌশলী মোঃ হাবিবুর রহমানসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
উল্লেখ্য, অধ্যাপিকা ডক্টর হোসনে-আরা বেগম প্রতিষ্ঠিত টিএমএসএস একটি শীর্ষস্থানীয় ও আন্তর্জাতিক মানের বেসরকারি উন্নয়ন সংস্থা, যা নিজস্ব তহবিল এবং সমাজ হিতৈষী ব্যক্তিদের সহযোগিতায় পরিচালিত হয়। সংস্থাটি বিশেষ করে ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলো পরিচালনায় সমাজের বিভিন্ন স্তরের মানুষের সহায়তা গ্রহণ করে থাকে। এ সময় টিএমএসএসের উর্ধতন কর্মকর্তা, নিবাহী পরিচালকের একান্ত সচিব সাবিক মোঃ ফেরদৌস রহমান ও মিডিয়া কমী প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews