1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
২০ লাখ টাকা ফিরিয়ে দিয়ে সততার নজির, সম্মাননা পাচ্ছেন নৈশপ্রহরী বাচা দালান ভেঙ্গে চৌদ্দগ্রামে এক সাংবাদিক পরিবারের সম্পত্তি জবরদখলের চেষ্টা একজন রাজনীতিবিদ বীরপুরুষ হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন চৌদ্দগ্রামের কামরুল হুদা! আমাদের সামগ্রিক সমাজ ব্যবস্থার এক নির্মম চিত্র ফটিকছড়িতে সম্পত্তি বিরোধ: ভাইয়ের বিরুদ্ধে ভাই, চিকিৎসক থেকে ওসি—প্রতারণার জালে বিস্ফোরক অভিযোগ নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম

শিয়ালের কামড়ে পাবনায় দুইজন গুরুতর আহত হাসপাতালে ভর্তি

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ১৩৯ বার

পাবনা জেলা প্রতিনিধি: পাবনা জেলার চাটমোহর উপজেলার ফৈলজানা ইউনিয়নের ছয় নং ওয়ার্ডের হিড়িন্দা বাজার সংলগ্ন মোঃ রবিউল ইসলাম (মনিরুল) এর স্ত্রী শাপলা খাতুন(৩৫) ও আব্দুস সোবাহান এর স্ত্রী সোনাই বিবি(৫৫) বাড়ীর উঠানে শিয়ালের কামড়ে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

ঘটনার বিবরণে জানা যায় বৃহস্পতিবার(১৯ জুন ২০২৫) বিকেল পাঁচ টার দিকে হিড়িন্দা বাজার (হালিমপুর হাট) সংলগ্ন মোঃ রবিউল ইসলাম এর স্ত্রী বাড়ীর উঠানে কাজ করতে ছিলেন হঠাতই দেখতে পান উঠানে বাধা ছাগলের গলায় কামড় দিয়ে শিয়ালে টেনে নিয়ে যাচ্ছে। তিনি চেচামেচি করতে থাকলে শিয়াল এসে তাকে কামড়ে কামড়ে গুরুতর জখম করে ফেলে, তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে পাবনা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আশ-পাশের লোকজন এসে ধাওয়া দিলে শিয়াল পাট ক্ষেতে পালিয়ে যায়। পাশ্ববর্তী কানু সরদারের বাড়ীতেও ছাগলকে আহত করেছে।
হিড়িন্দা গোরস্থান সংলগ্ন মোঃ আব্দুস সোবাহান এর স্ত্রী বাড়ীতে অবস্থান করার সময় দেখতে পান শিয়াল গোয়ালে রাখা গরুর মুখে কামড় দিয়ে আহত করছে।
লোকজন সোনাই বিবি কে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে চিকিৎসা সেবা প্রদান করেন।

এ বিষয়ে কথা হয় বিশিষ্ট সাংবাদিক-কলামিস্ট, পরিবেশ ও মানবাধিকার কর্মী প্রভাষক এস এম মনিরুজ্জামান আকাশ এর সাথে। তিনি বলেন, প্রতি বছর আষাঢ় মাসে আমাদের এলাকায় সোহাগবাড়ী, পবাখালী, পাগলা কুকুরের প্রাদুর্ভাব ঘটে। বহু লোকের গৃহপালিত পশু গরু ছাগল-ভেড়া,হাঁস মুরগী ছোট বাচ্চাদের সাথে পরিনত বয়স্ক নারী পুরুষ কে ক্ষত-বিক্ষত করে। এবারই প্রথম শিয়ালের আক্রমণের বিষয়টি দেখছি। স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে কথা বলে দেখি কি করা যায়। প্রয়োজনে বিপজ্জনক প্রানী ধ্বংস করা আটক করার জন্য স্থানীয় ম্যাজিস্ট্রেট এর সাথেও কথা বলতে পারি। জননিরাপত্তার বিষয়টি সকলের বিবেচনা রেখে চলতে হবে। কারন বিভিন্ন স্থানে একই সময়ে ঘটনাটি ঘটেছে বিধায় হয়তো অনেকগুলো শিয়াল কোন ভাইরাস জনিত রোগের কারনে বা অন্য কোন কারনে রোগে আক্রান্ত হতে পারে বা হয়ে থাকতে পারে।
সকলকে সচেতনতার সাথে হিড়িন্দা বাজার তথা আশে-পাশের এলাকায় চলাচল করতে বলেছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews