1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
২০ লাখ টাকা ফিরিয়ে দিয়ে সততার নজির, সম্মাননা পাচ্ছেন নৈশপ্রহরী বাচা দালান ভেঙ্গে চৌদ্দগ্রামে এক সাংবাদিক পরিবারের সম্পত্তি জবরদখলের চেষ্টা একজন রাজনীতিবিদ বীরপুরুষ হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন চৌদ্দগ্রামের কামরুল হুদা! আমাদের সামগ্রিক সমাজ ব্যবস্থার এক নির্মম চিত্র ফটিকছড়িতে সম্পত্তি বিরোধ: ভাইয়ের বিরুদ্ধে ভাই, চিকিৎসক থেকে ওসি—প্রতারণার জালে বিস্ফোরক অভিযোগ নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম

মুকসুদপুরে আওয়ামী লীগ নেতা মঞ্জুর মোরশেদের উপর রাতের আধারে দুর্ধর্ষ সন্ত্রাসীদের নৃশংস হামলা

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ জুন, ২০২৫
  • ১৪০ বার

 

বিশ্বজিৎ চন্দ্র সরকার, বিশেষ প্রতিনিধি

গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার বাটিকামারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মঞ্জুর মোরশেদের ওপর ১০ জুন, মঙ্গলবার রাত আনুমানিক ১০টার দিকে তার নিজ বাড়ির সামনে কয়েকজন দুর্ধর্ষ সন্ত্রাসী নৃশংসভাবে হামলা চালায়।

সন্ত্রাসীরা হত্যার উদ্দেশ্যে তাকে কুপিয়ে মাথা ও দুই পায়ের রগ কেটে গুরুতর রক্তাক্ত ও জখম করে। স্থানীয় লোকজন তার চিৎকার শুনে দ্রুত ছুটে এসে তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে মঞ্জুর মোরশেদ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।

এলাকাবাসী এই বর্বরোচিত সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে, জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এই রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা দায়েরের তথ্য জানা যায়নি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews