1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
২০ লাখ টাকা ফিরিয়ে দিয়ে সততার নজির, সম্মাননা পাচ্ছেন নৈশপ্রহরী বাচা দালান ভেঙ্গে চৌদ্দগ্রামে এক সাংবাদিক পরিবারের সম্পত্তি জবরদখলের চেষ্টা একজন রাজনীতিবিদ বীরপুরুষ হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন চৌদ্দগ্রামের কামরুল হুদা! আমাদের সামগ্রিক সমাজ ব্যবস্থার এক নির্মম চিত্র ফটিকছড়িতে সম্পত্তি বিরোধ: ভাইয়ের বিরুদ্ধে ভাই, চিকিৎসক থেকে ওসি—প্রতারণার জালে বিস্ফোরক অভিযোগ নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম

বাকেরগঞ্জে “গর্বের বাকেরগঞ্জ” এর পরিবেশ সচেতনতামূলক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ জুন, ২০২৫
  • ১৩৭ বার

 

সংবাদদাতা/মোনায়েম ফরাজী মুন্নাঃ দক্ষিণ বঙ্গের অন্যতম বৃহৎ সামাজিক সংগঠন “গর্বের বাকেরগঞ্জ” এর উদ্যোগে আজ ৯ জুন একটি পরিবেশ সচেতনতামূলক বৃক্ষরোপণ ও গাছ বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। সকাল ১০টায় বাকেরগঞ্জ জে এস ইউ মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই কর্মসূচি শুরু হয়।

অনুষ্ঠানে সংগঠনের কেন্দ্রীয়, জেলা ও পৌর শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে ১৪টি ইউনিয়ন ও পৌরসভার নেতাদের মাঝে প্রায় ১০০০টি ঔষধি গাছ, বিশেষ করে নিম গাছ বিতরণ করা হয়।

পরে বিদ্যালয় ও স্থানীয় ডাকবাংলোর চত্বরে প্রতীকীভাবে বৃক্ষরোপণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, এই কর্মসূচির মাধ্যমে শুধু বৃক্ষ রোপণ নয়, বরং মানুষের মাঝে পরিবেশ বিষয়ে সচেতনতা বাড়ানোই তাদের মূল লক্ষ্য।

উল্লেখ্য, পরিবেশের জন্য উপকারী এই নিম গাছগুলো সংগঠনের নিজস্ব উদ্যোগ ও সমন্বয়ে সংগ্রহ করে বিতরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews