1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
শিরোনাম :
২০ লাখ টাকা ফিরিয়ে দিয়ে সততার নজির, সম্মাননা পাচ্ছেন নৈশপ্রহরী বাচা দালান ভেঙ্গে চৌদ্দগ্রামে এক সাংবাদিক পরিবারের সম্পত্তি জবরদখলের চেষ্টা একজন রাজনীতিবিদ বীরপুরুষ হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন চৌদ্দগ্রামের কামরুল হুদা! আমাদের সামগ্রিক সমাজ ব্যবস্থার এক নির্মম চিত্র ফটিকছড়িতে সম্পত্তি বিরোধ: ভাইয়ের বিরুদ্ধে ভাই, চিকিৎসক থেকে ওসি—প্রতারণার জালে বিস্ফোরক অভিযোগ নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম

ঈদুল আজহা উপলক্ষে মিরপুরে দুই শতাধিক পথশিশুর মাঝে নতুন পোশাক বিতরণ করলো উইনসাম স্মাইল ফাউন্ডেশন

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫
  • ১৭৪ বার

সৈয়দ উসামা বিন শিহাব: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর মিরপুরে দুই শতাধিক ছিন্নমূল ও সুবিধাবঞ্চিত পথশিশুর মাঝে ঈদের নতুন পোশাক বিতরণ করেছে দেশের অন্যতম মানবিক সংগঠন উইনসাম স্মাইল ফাউন্ডেশন। বৃহস্পতিবার (৫ জুন) বিকেলে ফাউন্ডেশনটির সদস্য ও স্বেচ্ছাসেবীরা এই উদ্যোগ বাস্তবায়ন করেন।

উইনসাম স্মাইল ফাউন্ডেশন প্রতিষ্ঠার পর থেকেই পথশিশু ও অসহায় শিশুদের উন্নয়ন ও পুনর্বাসনে কাজ করে আসছে। প্রতিবছরের ন্যায় এবারও ঈদ উৎসবের আনন্দ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।

ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোঃ জামাল হোসেন বলেন, “ছিন্নমূল শিশুদের মুখে হাসি ফুটিয়ে আমরা যেন ঈদের প্রকৃত আনন্দ খুঁজে পাই। এই কার্যক্রম আমাদের অব্যাহত থাকবে। সমাজের সবাই যদি এগিয়ে আসে, তাহলে এই শিশুরাও একদিন আলো দেখবে।”

তিনি আরও জানান, এই মহতী উদ্যোগ সফল করতে সহযোগিতা করেছেন— ভিসলো, ইগনেশন স্টুডিও, আপটাউন বাইটস, ওয়ার্ল্ডওয়াইড ইমিগ্রেশন কনসালটেন্সি, নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শুভাকাঙ্ক্ষী ও সামাজিক যোগাযোগমাধ্যমের বন্ধুজনেরা।

অনুষ্ঠানে উপস্থিত একজন শিশুর মা আবেগ আপ্লুত হয়ে বলেন, “বাসায় কাজ করি, ঈদের নতুন জামা কেনার সামর্থ্য হয় না। আমার সন্তানের মুখে আজ যে হাসি দেখেছি, সেটার কোনো দাম হয় না। আল্লাহ তাদের মঙ্গল করুক।”

ফাউন্ডেশনের পরিচালক এলিজা আহমেদ বলেন,
“আমাদের প্রধান লক্ষ্য— সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানো ও তাদের মুখে হাসি ফোটানো। আগামীতেও আমরা আরও বড় পরিসরে কাজ করতে চাই।”

অনুষ্ঠানে অতিথিরা উইনসাম স্মাইল ফাউন্ডেশনকে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন,
“এই ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সবাইকে একযোগে কাজ করতে হবে বৈষম্য ও দারিদ্র্য দূর করতে।”

উল্লেখ্য, উইনসাম স্মাইল ফাউন্ডেশন ২০২৩ সালে প্রতিষ্ঠিত হয় এবং অল্প সময়েই এটি দেশের স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর মধ্যে এক অগ্রণী ভূমিকা পালন করছে। সংস্থাটি নিয়মিতভাবে ইফতার বিতরণ, আর্থিক সহায়তা, পুনর্বাসন এবং দক্ষতা বিকাশমূলক কর্মকাণ্ড পরিচালনা করে থাকে।

এই কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন— সৈয়দ উসামা বিন শিহাব, মো: কামাল সহ ফাউন্ডেশনের অন্যান্য সদস্য ও স্বেচ্ছাসেবকগণ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews