1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ফটিকছড়ি উপজেলা শাখা গঠিত ২০ লাখ টাকা ফিরিয়ে দিয়ে সততার নজির, সম্মাননা পাচ্ছেন নৈশপ্রহরী বাচা দালান ভেঙ্গে চৌদ্দগ্রামে এক সাংবাদিক পরিবারের সম্পত্তি জবরদখলের চেষ্টা একজন রাজনীতিবিদ বীরপুরুষ হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন চৌদ্দগ্রামের কামরুল হুদা! আমাদের সামগ্রিক সমাজ ব্যবস্থার এক নির্মম চিত্র ফটিকছড়িতে সম্পত্তি বিরোধ: ভাইয়ের বিরুদ্ধে ভাই, চিকিৎসক থেকে ওসি—প্রতারণার জালে বিস্ফোরক অভিযোগ নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার

কোরবানি ঈদকে সামনে রেখে ব্যস্ততা কামারপাড়ায়

  • আপডেট টাইম : সোমবার, ২ জুন, ২০২৫
  • ১০০ বার

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধিঃ পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কুষ্টিয়ার কুমারখালীতে ব্যস্ততা বেড়েছে কামারশালায় । কোরবানির পশু জবাই ও মাংস তৈরিতে ব্যবহৃত দা, বঁটি, ছুরি, চাপাতিসহ বিভিন্ন সরঞ্জাম তৈরিতে ব্যস্ত সময় পার করছে কামারীরা । টুং টাং শব্দে মুখরিত এখন কামারশালায়গুলো ।

সোমবার কুমারখালী বাজারের কামারপাড়ায় গিয়ে কামারদের ব্যস্ততার চিত্র দেখা যায় । সারা বছর তেমন কাজ না থাকলেও, ঈদের এই সময়টায় তাদের দম ফেলার সময় নেই । সকাল থেকে গভীর রাত পর্যন্ত কামারীরা কয়লার আগুনে লোহা পুড়িয়ে হাতুড় দিয়ে পিটিয়ে তৈরি করছেন নতুন সরঞ্জাম । আবার অনেকেই আসছেন পুরনো সরঞ্জাম ধারালো করতে । কামারপাড়ায় লোহা এবং হাতুড়ির ছন্দময় টং টং শব্দে জানান দিচ্ছে ঈদের আগমনী বার্তা ।

কামারীদের সাথে কথা বলে জানা যায়, গত বছরের তুলনায় এ বছরে লোহার দাম বৃদ্ধির কারণে দা, বঁটি, ছুরি, চাপাতিসহ বিভিন্ন সরঞ্জাম তৈরিতে বেশি খরচ পড়ছে । ওজন ও আকারভেদে প্রতিটি দা ৫০০-৮০০ টাকা, ছুরি ১৫০-৫০০ টাকা, চাপাতি ৫০০- ১০০০ টাকায় তৈরি শেষে বিক্রি হচ্ছে । পুরাতন সরঞ্জাম ধার করা ও শান দিয়ে নিচ্ছেন ৫০-১৫০ টাকা ।

একাধিত ক্রেতার সাথে কথা বলে জানা যায়, এবছর লোহার দাম বৃদ্ধি হওয়ার কারণে বেশি টাকা দিয়ে কোরবানির পশু জবাই ও মাংস তৈরির সরঞ্জাম কিনছেন হচ্ছে। বিভিন্ন কামারশালায় ঘুরে প্রয়োজনীয় সরঞ্জাম কিনছেন তারা । কামারপাড়ায় এসে টং টং শব্দে ঈদের আমেজ পাচ্ছেন বলে তারা জানান ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews