1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ফটিকছড়ির পাইন্দংয়ে অবৈধভাবে টিলা কাটায় ৫০ হাজার টাকা জরিমানা সোনারগাঁ উপজেলার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে মানবাধিকার শান্তি পদক পেলেন আব্দুল্লাহ আল মামুন। চৌদ্দগ্রামে জামায়াত নেতার প্রভাব খাঁটিয়ে নিরীহ ব্যক্তির জায়গা জবর দখলের চেষ্টা! ফটিকছড়িতে চা বাগানের ম্যানেজারকে কুপিয়ে সাড়ে ৮ লাখ টাকা ছিনতাই, আটক ২ রাজনীতি মানুষের সার্বিক জীবন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রয়োজন! মাদক যুবসমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে! ক্ষমতা নয়, মানুষের ভালোবাসা ও বিশ্বাস অর্জন করাই আমার লক্ষ্য চৌদ্দগ্রামে মাইক্রোবাস থেকে ৮৯ কেজি গাঁজা ও ৬০ বোতল মদ উদ্ধার চৌদ্দগ্রামের ব্যাপক উন্নয়নমূলক কাজ অনুমোদনের জন্য ব্যস্ত সময় কাটাচ্ছেন কামরুল হুদা ড. গোলাম রাব্বানী নয়ন বাঙালিকে দেশে ফেরার নির্দেশ প্রধানমন্ত্রীর

ঘাস চুরির অপবাদে হামলা ভাংচুর ও শ্লীলতাহানির অভিযোগ

  • আপডেট টাইম : শনিবার, ৩১ মে, ২০২৫

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি ঃ কুষ্টিয়ার খোকসায় জমি থেকে ঘাস চুরি করার অপবাদ দিয়ে হামলা ভাংচুর ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। শনিবার সকালে খোকসার পাতেলডাঙ্গী গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মা মেয়ে ও নাতনি খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

আহত হয়েছেন খোকসা পাতেলডাঙ্গী গ্রামের জাহিদ বিশ্বাসের স্ত্রী মেয়ে ও নাতনি।

ভুক্তভোগী জাহিদ বিশ্বাস জানান, পাতেলডাঙ্গী গ্রামের হাসানের স্ত্রী তাসনিম ও তার বোন বুশরা শনিবার সকালে ঘাস চোর অপবাদ দিয়ে তার বাড়িতে এসে তার উপর চড়াও হয় এবং বাকবিতন্ডার এক পর্যায়ে তার দুবোন চলে যায়। পরবর্তিতে তিনি মাঠে গেলে মৃত কুদ্দুস বিশ্বাসের ছেলে আতিক, সিরাজুল, হাসান ও মামুন সহ প্রায় ১৫/২০ জন বাড়িতে এসে অকথ্য ভাষায় গালিগালাজ এবং একপর্যায়ে দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালিয়ে ভাংচুর লুটপাট এবং তার স্ত্রী মেয়ে ও নাতনিকে পিটিয়ে আহত করে। হামলা চালানোর সময় ঘরের মধ্যে ঢুকে তার মেয়ের শ্লীলতাহানি করে বলে জানান। বর্তমানে তার স্ত্রী মেয়ে ও নাতনি খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ বিষয়ে খোকসা থানায় এজাহার জমা দিয়েছেন বলে জানান।

হামলাকারী মামুনের স্ত্রী তাসনীম জানান, প্রতিনিয়ত তাদের জমি থেকে ঘাস কেটে নেওয়া হয়। শনিবার ঘাস কাটার সময় জাহিদ বিশ্বাসকে তারা দেখতে পান। জাহিদ বিশ্বাসের বাড়িতে হামলার বিষয়টি অস্বীকার করেন।

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঈনুল ইসলাম জানান, এ ব্যাপারে অভিযোগ পেয়েছেন। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews