1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ফটিকছড়ি উপজেলা শাখা গঠিত ২০ লাখ টাকা ফিরিয়ে দিয়ে সততার নজির, সম্মাননা পাচ্ছেন নৈশপ্রহরী বাচা দালান ভেঙ্গে চৌদ্দগ্রামে এক সাংবাদিক পরিবারের সম্পত্তি জবরদখলের চেষ্টা একজন রাজনীতিবিদ বীরপুরুষ হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন চৌদ্দগ্রামের কামরুল হুদা! আমাদের সামগ্রিক সমাজ ব্যবস্থার এক নির্মম চিত্র ফটিকছড়িতে সম্পত্তি বিরোধ: ভাইয়ের বিরুদ্ধে ভাই, চিকিৎসক থেকে ওসি—প্রতারণার জালে বিস্ফোরক অভিযোগ নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার

শ্রীপুরে যুবদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

  • আপডেট টাইম : শনিবার, ৩১ মে, ২০২৫
  • ৬৮ বার

গাজীপুর জেলা প্রতিনিধি: শ্রীপুর থানার ভাংনাহাটি এলাকায় সফটেক্স নামক একটি প্রতিষ্ঠানের পুরাতন মালামাল কিনতে গিয়ে চাঁদা দাবির অভিযোগ উঠেছে পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক শামীমের বিরুদ্ধে। আজ দুপুরে এ ঘটনা ঘটে।

জানা গেছে, “মা এন্টারপ্রাইজ” নামে একটি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী বৈধ কার্যাদেশ থাকা সত্ত্বেও মালামাল কিনতে গেলে, শামীমের নেতৃত্বে কিছু যুবক ওই ব্যবসায়ীক কর্মকাণ্ডে বাধা দেয়। প্রত্যক্ষদর্শীদের মতে, শামীম উপস্থিত ব্যবসায়ী ও শ্রমিকদের হুমকি দেন এবং তাদের দ্রুত স্থান ত্যাগ করার নির্দেশ দেন। তিনি বলেন, “গত ১৭ বছর বিএনপি করেও কিছুই পাইনি। এখন সময় এসেছে এই এলাকায় কেউ ব্যবসা করতে চাইলে আমাদের চাঁদা দিয়েই ব্যবসা করতে হবে।

মাঠপর্যায়ে থাকা গণমাধ্যমকর্মীরা শামীমকে জিজ্ঞাসা করলে তিনি প্রকাশ্যেই বলেন, “এখানে ব্যবসা করতে হলে আমাকে চাঁদা দিতে হবে। বড় ভাইয়েরা এই এলাকার দায়িত্ব আমাকে দিয়েছেন। তাই এখানে যা হবে, তা আমার অনুমতি নিয়েই হবে।

তিনি মা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারীকেও চোখ রাঙান এবং তার শ্রমিকদের উদ্দেশ্যে বলেন, “তোরা এখনই চলে যা, না হলে হাসপাতালে যেতে হবে।” এ সময় এলাকাবাসীর মধ্যে ভীতিকর পরিবেশ তৈরি হয়।

এই ঘটনার পর স্থানীয়দের মাঝে চরম উদ্বেগ ও ক্ষোভ দেখা দেয়। তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, কোনো রাজনৈতিক পরিচয়ের দাপটে চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাস্ত করা হবে না।

স্থানীয় প্রশাসন বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেবে বলে প্রত্যাশা প্রকাশ করেছেন ভুক্তভোগীরা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews