1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ফটিকছড়ি উপজেলা শাখা গঠিত ২০ লাখ টাকা ফিরিয়ে দিয়ে সততার নজির, সম্মাননা পাচ্ছেন নৈশপ্রহরী বাচা দালান ভেঙ্গে চৌদ্দগ্রামে এক সাংবাদিক পরিবারের সম্পত্তি জবরদখলের চেষ্টা একজন রাজনীতিবিদ বীরপুরুষ হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন চৌদ্দগ্রামের কামরুল হুদা! আমাদের সামগ্রিক সমাজ ব্যবস্থার এক নির্মম চিত্র ফটিকছড়িতে সম্পত্তি বিরোধ: ভাইয়ের বিরুদ্ধে ভাই, চিকিৎসক থেকে ওসি—প্রতারণার জালে বিস্ফোরক অভিযোগ নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার

বগুড়া জেলা আওয়ামী লীগ নেতা রনির গাড়ি জব্দ করে থানায় দিল ছাত্র-জনতা

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ৭৯ বার

মেহেদী হাসান জিহাদ: বগুড়ায় জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সুলতান মাহমুদ খান রনির একটি গাড়ি জব্দ করে থানা হেফাজতে দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র-জনতা।বৃহস্পতিবার (২৯ মে) সন্ধ্যায় শহরের ঠনঠনিয়া এলাকায় বাংলাদেশ ব্যাংকের সামনে থেকে গাড়িটি জব্দ করে তারা। পরে গাড়ীটি রাত ৮ টার দিকে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

কালো রংয়ের এই এক্স নোহা মাইক্রোবাসটির (যাহার নং- ঢাকা মেট্রো-চ-১৯-০৪৭৭) মালিক সুলতান মাহমুদ খান রনি৷ তিনি বগুড়া জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ।

এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোস্তফা মুঞ্জুর।

পুলিশের এই কর্মকর্তা আরো জানান, বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র-জনতা গাড়ীটি জব্দ করে থানায় নিয়ে আছে। গাড়ীতে থাকা ব্লুবুক, যাবতীয় কাগজ ও তথ্যাদিসহ আমরা জানতে পারি গাড়ীটি জেলা আওয়ামীলীগ নেতা সুলতান মাহমুদ খান রনির।

তিনি আরো জানান, গত বছরের ৫ আগস্টের পর থেকে রনি পলাতক আছেন৷ তার বিরুদ্ধে জুলাই-আগস্ট আন্দোলনে হত্যাসহ সদর থানায় একাধিক মামলা রয়েছে। আমরা গাড়িটি থানা হেফাজতে নিয়েছি, জব্দ তালিকায় গাড়ীটি দেখিয়ে আদালতে পাঠানো হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews