1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ফটিকছড়ির পাইন্দংয়ে অবৈধভাবে টিলা কাটায় ৫০ হাজার টাকা জরিমানা সোনারগাঁ উপজেলার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে মানবাধিকার শান্তি পদক পেলেন আব্দুল্লাহ আল মামুন। চৌদ্দগ্রামে জামায়াত নেতার প্রভাব খাঁটিয়ে নিরীহ ব্যক্তির জায়গা জবর দখলের চেষ্টা! ফটিকছড়িতে চা বাগানের ম্যানেজারকে কুপিয়ে সাড়ে ৮ লাখ টাকা ছিনতাই, আটক ২ রাজনীতি মানুষের সার্বিক জীবন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রয়োজন! মাদক যুবসমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে! ক্ষমতা নয়, মানুষের ভালোবাসা ও বিশ্বাস অর্জন করাই আমার লক্ষ্য চৌদ্দগ্রামে মাইক্রোবাস থেকে ৮৯ কেজি গাঁজা ও ৬০ বোতল মদ উদ্ধার চৌদ্দগ্রামের ব্যাপক উন্নয়নমূলক কাজ অনুমোদনের জন্য ব্যস্ত সময় কাটাচ্ছেন কামরুল হুদা ড. গোলাম রাব্বানী নয়ন বাঙালিকে দেশে ফেরার নির্দেশ প্রধানমন্ত্রীর

অভিনন্দন সোহানা- দিনাজপুরের সোহানার জাতীয় পর্যায়ে ১০০ মিটার দৌড়ে প্রথম স্থান অর্জন

  • আপডেট টাইম : সোমবার, ২৬ মে, ২০২৫

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার ১০০ মিটার দৌড়ে জাতীয় পর্যায়ে প্রথম হয়েছেন দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার দকচাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী সোহানা।

উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনের পর এবার জাতীয় পর্যায়েও শীর্ষে উঠে এসেছেন তিনি। সোহানার এ সাফল্যে বিদ্যালয় ও এলাকায় বইছে আনন্দের জোয়ার।

এলাকাবাসীর পক্ষ থেকে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। সোহানা বলেন, সৃষ্টিকর্তা, পরিবার ও শিক্ষকদের সহযোগিতায় এই সাফল্য এসেছে, সামনে আরও বড় কিছু করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

তার বাবা মো. সাইফুল ইসলাম মেয়ের এই সাফল্যে গর্বিত ও আবেগাপ্লুত।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফারজানা ববি ও উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আবু বক্কর সিদ্দিক সোহানার কৃতিত্বকে উপজেলায় শিক্ষা অঙ্গনের গর্ব হিসেবে অভিহিত করেছেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews