1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনাম :
পীরের ছেলে পীর—মানুষ কর্তৃক নির্বাচিত। আর নবীর ছেলে নবী—আল্লাহ কর্তৃক নির্বাচিত। মাওলানা জহিরুল ইসলাম ফারুকী। প্রিয় নেতার জন্য সবার কাছে দোয়া প্রার্থনা চেয়েছেন মোঃ মোস্তাফিজুর রহমান। বিএনপি প্রতিষ্ঠার মূল লক্ষ্য ছিল জনগণকে জাতীয়তাবাদী আদর্শে একত্রিত করা..কামরুল হুদা কুবিতে পর্দা উঠল আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা! কেশবপুরে টেন্ডার ছাড়াই স্কুলের সম্পদ বিক্রি, ইউএনওর কাছে লিখিত অভিযোগ মোবাইল জুয়ায় আসক্তি ও এর করুণ পরিণতি চৌদ্দগ্রামে উন্নয়নমূলক কাজ করে যাচ্ছেন সংরক্ষিত আসনের এমপি হীরা এবং কামরুল হুদা! মাদক জাতীয় নিরাপত্তার জন্য এক নীরব ঘাতক! বাংলাদেশের ওপর অর্থনৈতিক পরিবেশগত এবং প্রশাসনিক চাপ চরম আকার ধারণ করছে! চৌদ্দগ্রামে চিকিৎসা নিতে আসা ২ রোগীর স্বর্ণ ছিনতাই!

অভিনয়ের বাইরে উটের দুধ বিক্রি করবেন মিষ্টি জান্নাত!

  • আপডেট টাইম : শনিবার, ৩ মে, ২০২৫

বিনোদন ডেস্কঃ অভিনয়ের বাইরে একাধিক ব্যবসা প্রতিষ্ঠান রয়েছেন মিষ্টি জান্নাতের। এবার নতুন ব্যবসা শুরু করার  ইচ্ছে প্রকাশ করলেন ঢাকাই সিনেমার এই নায়িকা। তিনি জানান, শিগগিরই বাংলাদেশে উটের দুধ বিক্রি করতে চান। সম্প্রতি এক সাক্ষাৎকারে মিষ্টি জান্নাত বলেন, আমি উটের দুধের চা খাই।

এই দুধের ব্যবসা আমি বাংলাদেশে করতে যাচ্ছি। শিগগিরই লঞ্চ করবো। দুবাই থেকে এই দুধ আমদানি করা হবে। ঈদের আগেও শুরু হতে পারে আবার পরেও হতে পারে।

এ বিষয়ে মিষ্টি আরও বলেন, আমি যেখানেই যাই সবাই জিজ্ঞেস করে- উটের দুধের চা কেমন। এখন থেকে আর এই প্রশ্নের মুখোমুখি আমাকে আর হতে হবে না, কারণ তারা নিজেরাই এর স্বাদ কেমন জানতে পারবে।

মিষ্টি জান্নাতকে মাঝেমধ্যেই আরব আমকিরাতের দুবাই শহরে দেখা যায়। সামাজিকমাধ্যমে তিনি নিজেও জানান দেন। এ বিষয়ে তিনি গণমাধ্যমে বলেছিলেন, সেখানে তিনি একটি ক্লিনিক খুলবেন। দাঁতের চিকিৎসার ক্লিনিক। নায়িকা পরিচয়ের পাশাপাশি তিনি একজন চিকিৎসকও।

প্রসঙ্গত, ২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় ক্যারিয়ার শুরু করেন মিষ্টি জান্নাত। এরপর থেকে কাজ করে যাচ্ছেন নিয়মিত। শিগগিরই তার নতুন কাজ আসছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews