1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
শিরোনাম :
পীরের ছেলে পীর—মানুষ কর্তৃক নির্বাচিত। আর নবীর ছেলে নবী—আল্লাহ কর্তৃক নির্বাচিত। মাওলানা জহিরুল ইসলাম ফারুকী। প্রিয় নেতার জন্য সবার কাছে দোয়া প্রার্থনা চেয়েছেন মোঃ মোস্তাফিজুর রহমান। বিএনপি প্রতিষ্ঠার মূল লক্ষ্য ছিল জনগণকে জাতীয়তাবাদী আদর্শে একত্রিত করা..কামরুল হুদা কুবিতে পর্দা উঠল আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা! কেশবপুরে টেন্ডার ছাড়াই স্কুলের সম্পদ বিক্রি, ইউএনওর কাছে লিখিত অভিযোগ মোবাইল জুয়ায় আসক্তি ও এর করুণ পরিণতি চৌদ্দগ্রামে উন্নয়নমূলক কাজ করে যাচ্ছেন সংরক্ষিত আসনের এমপি হীরা এবং কামরুল হুদা! মাদক জাতীয় নিরাপত্তার জন্য এক নীরব ঘাতক! বাংলাদেশের ওপর অর্থনৈতিক পরিবেশগত এবং প্রশাসনিক চাপ চরম আকার ধারণ করছে! চৌদ্দগ্রামে চিকিৎসা নিতে আসা ২ রোগীর স্বর্ণ ছিনতাই!

শ্রমিকের কথা

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫

📢 শ্রমিকের কথা ✌

এস এম মনিরুজ্জামান আকাশ

আট ঘন্টা কাজের দাবিতে শ্রমিকেরা-
করেছিল ধর্মঘট ও অবরোধ আন্দোলন,
পেয়েছে কি তাদের স্বাধীনতা তারা-
আমরা কি উদার্য দেখেছি তাদের মন !

কাজের বিনিময়ে পায় টাকা কড়ি-
পায় কত ধিক্কার লাঞ্ছনা কাজে,
তা দিয়ে যে চালায় সংসার বাড়ি-
তবুও দুঃখ করেনা ওরা সমাজে!

আমাদের মত ওরাও তো মানুষ-
আছে আমাদের মতই বাঁচার অধিকার,
তবে কেন আজ ওরা নিগৃহীত ফানুস-
ওদের প্রতি আমাদের এ কেমন বিচার!

শ্রমিকেরা কল কারখানায় করে কাজ-
তাই মুখে ওঠে দু’মুঠো শান্তির অন্ন,
ওদের বিহীন কেমনে চলতো সমাজ-
কেমন করে; জীবন হতো বিপন্ন!

শ্রমিকেরা মহৎ শ্রমে ভীত গড়ে যায়-
টাকা কড়ি কামাই আমরা ওদের শ্রমে,
সে ভীতে আমাদের ভবিষ্যত জমায়-
প্রশংসা করিনা ভূলেও শ্রমিকদের ঘামে।

শ্রমিক সমাজে হও এক আদায় কর হক-
আট ঘন্টা কাজের বিনিময়ে কর পুর্ন শ্রম,
জ্বালাও ধনী সমাজে প্রীতি ও স্নেহালোক-
যাতে পাও ভালোবাসা কেটে যাক ভ্রম……

(রচনাকালঃ চব্বিশে এপ্রিল’২০০৫ঈশায়ী,
বিকেলঃ ০৫:০১__০৫:১৪,
টুটুল মেস, বালুচর, চাটমোহর,পাবনা)


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews