1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
শিরোনাম :
পীরের ছেলে পীর—মানুষ কর্তৃক নির্বাচিত। আর নবীর ছেলে নবী—আল্লাহ কর্তৃক নির্বাচিত। মাওলানা জহিরুল ইসলাম ফারুকী। প্রিয় নেতার জন্য সবার কাছে দোয়া প্রার্থনা চেয়েছেন মোঃ মোস্তাফিজুর রহমান। বিএনপি প্রতিষ্ঠার মূল লক্ষ্য ছিল জনগণকে জাতীয়তাবাদী আদর্শে একত্রিত করা..কামরুল হুদা কুবিতে পর্দা উঠল আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা! কেশবপুরে টেন্ডার ছাড়াই স্কুলের সম্পদ বিক্রি, ইউএনওর কাছে লিখিত অভিযোগ মোবাইল জুয়ায় আসক্তি ও এর করুণ পরিণতি চৌদ্দগ্রামে উন্নয়নমূলক কাজ করে যাচ্ছেন সংরক্ষিত আসনের এমপি হীরা এবং কামরুল হুদা! মাদক জাতীয় নিরাপত্তার জন্য এক নীরব ঘাতক! বাংলাদেশের ওপর অর্থনৈতিক পরিবেশগত এবং প্রশাসনিক চাপ চরম আকার ধারণ করছে! চৌদ্দগ্রামে চিকিৎসা নিতে আসা ২ রোগীর স্বর্ণ ছিনতাই!

নিঃশব্দ রাতের নিঃস্তদ্ধতায়

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫

🤍নিঃশব্দ রাতের নিঃস্তদ্ধতায়🤍

স্পর্শিত অনুভূতির চাদরে স্বাচ্ছন্দ্যে মোড়ানো-
নিঃশব্দ রাতের নিঃস্তদ্ধতায় বিষন্ন পোড়া হৃদয়,
নির্মোহ ভাবনায় কালাতিপাত করেই ক্রমান্বয়ে-
ধুঁকে ধুঁকে মানুষ খুঁজতে পশ্চাদ পথেই পরে রয় !

নির্বাক পথের সীমান্ত ঘেষা প্রান্তে ফিরে যায়-
শৈশব কৈশোরে চেনা মুখগুলোকে খুঁজে বেড়ায়,
খুঁজে খুঁজে ক্লান্ত শরীরে নিঃরস স্মৃতি চারনে-
হারানো অতীতকে জীবনের পাতায় ফিরে পেতে চায়!

মন মানসে সদা উৎসুক দৃষ্টিভঙ্গিতে প্রাণচঞ্চল-
নিরেট নির্মল জীবনের গতিপথে চলতে গিয়ে একাকী,
কভুও মানুষ কখনো হয়নি নির্ভাবনায় সজীব শুভ্র-
নির্লিপ্ত প্রেমের আবহে নিবেদিত প্রয়াসে হয়নি সুখী!

মানসিকতার পরিবর্তনেই মানুষ প্রেম কাব্য রচে-
মৃতপ্রায় প্রেমিক সজীব প্রানে বাঁচে প্রেমের টানে,
দুর্বলের প্রানে শক্তি আনে প্রগতিশীল ভালোবাসা-
অর্থ বিত্তের পরিমাপে হয়না ওজন প্রেম পূঁজিত ধ্যানে।

আরক্ত হৃদয় হোক আরো অশ্রুপাতে সিক্ত চরাচরে-
বিদগ্ধজনের সান্বিধ্যে হোক এ মন সহমর্মী সমব্যথায়,
হোক আবৃত সকল প্রানের বিষাদ বেদনা এ হৃদয় জুড়ে-
সকল হৃদয়ের শুণ্যতা জয় করতে নিঃশব্দ রাতের নিঃস্তদ্ধতায়……

(তারিখঃ ২৯ শে এপ্রিল ২০২৫ ঈশায়ী, সোমবার,রাতঃ ১২:২৫__১২:৫৫,মনোয়ারা হালিম কাব্যকুঞ্জ,ডাকঃ কুয়াবাসী,চাটমোহর,পাবনা)


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews