1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
বুধবার, ১০ জুন ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম সুস্থ দেহ, সুন্দর মন ও মাদকমুক্ত সমাজ গঠনে অনন্য উদ্যোগ: পোগলা ইউনিয়নে যুবকদের মাঝে টি-শার্ট বিতরণ ‎ চৌদ্দগ্রামের সম্পত্তি জবরদখলের অভিযোগ রাঙ্গাবালীর চরমোন্তাজে খালি ঘর থেকে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার পল্লী বিদ্যুতের খুঁটি ধসে শিক্ষিকার মৃত্যু: এক মাস পর ক্ষতিপূরণের চেক হস্তান্তর, অবকাঠামোগত নিরাপত্তা নিয়ে নতুন প্রশ্ন ​ চৌদ্দগ্রামে চরম ভোগান্তির নাম: চাঁপাচৌ-কালিয়াতল রাস্তা চালকবেশে ছিনতাই: কালীগঞ্জে দুই ছিনতাইকারী গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণালংকার ও আইফোন

ভাবনা উজ্জীবিত হোক দেশপ্রেমে

  • আপডেট টাইম : বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ১৫৬ বার

ভাবুক আমি যে গীতি কবিতা ছন্দে-
ভাবুক আমি দুঃখ-বিষাদ ও আনন্দে,
ভাবুক আমি ভেবে আজ দেশের কথা-
কিভাবে চলছে এদেশ আছে কি মাথা!

সর্বনাশ হয়েছে আগেও হচ্ছে বৈকি-
চুপচাপ থেকে নয়ন মেলে যাই দেখি,
আগেও করেছি প্রতিবাদ দ্বীপ্তস্বরে-
এখনও করছি সমালোচনা বজ্রসুরে!

চাউল আনতে রোজই ফুরায় পান্তা-
আমি আর হতে চাই নাযে সর্ব জান্তা,
নায্য কথার এখন যে হয়না মুল্যায়ন-
লোকেরা এখন করেনা পরামর্শ গ্রহন!

পারলে তুলে মুখে খেতে সবই বোঝে-
রাজনীতি সচেতনতায় দল পদ খোঁজে,
জ্ঞানীর চেয়েও বোঝে বেশি ভাবুক মন-
কখনো দেখেনি মন মেপে কতটা ওজন!

বাঁশের চেয়ে কঞ্চি যদি বেড়ে যায় বেশি-
কঞ্চির মতই সে আর চেনেনা প্রতিবেশী,
আমার মত বেড়েছে অনেকেই এ সময়ে-
পরাজিত হওয়ার অভিজ্ঞতা যায়নি ছুঁয়ে।

ভাবুক আমি দেশ-দশের বেহাল অবস্থায়-
চেয়ে চেয়ে দেখছি অপরিপক্কতার বিজয়,
অভিজ্ঞতা অর্জন করতে প্রাণ যাচ্ছে ঝরে-
কে দেবো উত্তর দেখা হলে খোদার দরবারে!

চলো সবাই ভাবুক মনের ভাবনা প্রতিবাদে-
বিসর্জনে প্রাণ পথে নামি কাঁধ মিলিয়ে কাঁধে,
দেশপ্রেমে উজ্জীবিত সরব প্রান বিলাতে হবে-
তবেই দেশমাতৃকা ও তার সন্তানেরা সুখে রবে!

(তারিখঃ ১২ মার্চ ২০২৫ ঈশায়ী, বুধবার, রাতঃ ১২:২৫__০১:৫৫,মনোয়ারা হালিম কাব্যকুঞ্জ,
কুয়াবাসী, চাটমোহর, পাবনা)

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews