1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
২০ লাখ টাকা ফিরিয়ে দিয়ে সততার নজির, সম্মাননা পাচ্ছেন নৈশপ্রহরী বাচা দালান ভেঙ্গে চৌদ্দগ্রামে এক সাংবাদিক পরিবারের সম্পত্তি জবরদখলের চেষ্টা একজন রাজনীতিবিদ বীরপুরুষ হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন চৌদ্দগ্রামের কামরুল হুদা! আমাদের সামগ্রিক সমাজ ব্যবস্থার এক নির্মম চিত্র ফটিকছড়িতে সম্পত্তি বিরোধ: ভাইয়ের বিরুদ্ধে ভাই, চিকিৎসক থেকে ওসি—প্রতারণার জালে বিস্ফোরক অভিযোগ নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম

বোচাগঞ্জে চাঁদাবাজির অভিযোগে এনসিপির ২ নেতা আটক

  • আপডেট টাইম : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ১৮৮ বার

মোঃ শাহীন আলম/বোচাগঞ্জ সংবাদদাতাঃ বোচাগঞ্জ উপজেলার ২ নং ঈশানিয়া ইউনিয়নের বট বাড়েয়া গ্রামের পরিমল চন্দ্র রায়ের বসতবাড়িতে পুলিশ প্রশাসন পরিচয় দিয়ে রাত আনুমানিক সাড়ে নয়টার দিকে ৮ থেকে ১০ জন লোহার পাইপ ও স্টিলের লাঠি হাতে নিয়ে প্রবেশ করে। বাড়িতে প্রবেশ করে পরিমল চন্দ্র রায় কে খোঁজাখুঁজি করে এবং তাকে না পেয়ে পরিমল চন্দ্র রায়ের স্ত্রীর কাছে প্রাণনাশের হুমকি দিয়ে দুই লক্ষ টাকা চাঁদা দাবি করে পরবর্তীতে ওই পরিবারের সদস্যরা চিৎকার করলে আশেপাশের স্থানীয় লোকজন ছুটে আসে।এবং বিক্ষুব্ধ জনতা ঘটনাস্থলে দুইজনকে আটক করে বাকি সদস্যরা পালিয়ে যায় আটককৃত দুইজনকে পুলিশে সোপর্দ করা হয়।

আটককৃত দুইজন এনসিপির রাজনীতির সাথে জড়িত।
রোববার সকালে এ ঘটনাকে কেন্দ্র করে বোচাগঞ্জ থানা একটি মামলা দায়ের করা হয়।
আটককৃতরা হলেন
১|এম তাফসীর হাসান (৩৩)
পিতা মৃত শমসের আলী সাং ধনতলা ।
২|মনজুরুল আলম
পিতা আব্দুল করিম সাং ভরড়া

বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিজানুর রহমান জানান স্থানীয়দের হাতে আটককৃত দুজনের বিরুদ্ধে মামলা হয়েছে। তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল স্টিলের লাঠি ও লোহার পাইপ সহ ভিডিও রেকর্ডিংয়ের একটি ছোট ক্যামেরা সহ বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে। এবং পরবর্তীতে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

বার্তা পেরক
মোঃ শাহীন আলম।
মোবাঃ০১৭৬৭০৯১০১২

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews