1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
শিরোনাম :
২০ লাখ টাকা ফিরিয়ে দিয়ে সততার নজির, সম্মাননা পাচ্ছেন নৈশপ্রহরী বাচা দালান ভেঙ্গে চৌদ্দগ্রামে এক সাংবাদিক পরিবারের সম্পত্তি জবরদখলের চেষ্টা একজন রাজনীতিবিদ বীরপুরুষ হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন চৌদ্দগ্রামের কামরুল হুদা! আমাদের সামগ্রিক সমাজ ব্যবস্থার এক নির্মম চিত্র ফটিকছড়িতে সম্পত্তি বিরোধ: ভাইয়ের বিরুদ্ধে ভাই, চিকিৎসক থেকে ওসি—প্রতারণার জালে বিস্ফোরক অভিযোগ নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম

আমাদেরকে মানুষ হতে হবে

  • আপডেট টাইম : রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ১৯৬ বার

আমরা এখন কাগজ কলমে স্বাধীন জাতি-
লোভের টানে হয়নি বদল আমাদের নীতি,
স্বার্থ যেখানে দেখি; আমরা সেখানেই চলি-
ন্যায় নীতিতে কখনো আবার বাঁকা কথা বলি!

৭ই মার্চের উত্তাল জনগন যে…আমাদের পুর্বসুরী-
ভুলেগেছি আজকে সে কথা; আমরা তো উত্তরসুরী,
২৬শে মার্চে যুদ্ধে গিয়েছিল আমাদের স্বজন-
আজকে আমরা তাদের করি ভক্তি-শ্রদ্ধায় ওজন!

ত্রিশ লক্ষ শহীদের রক্ত-প্রাণ; চার লক্ষ মা-বোনের ইজ্জত-
দিতে পারিনি মুল্য তার এখনো দ্বিধা বিভক্ত পথ,
মত পার্থক্য আছে নীতি বাচক প্রভাবে মোদের-
এর চেয়ে আর কি ঘৃনিত কাজ আছে ইতিহাসে ঢেড় ।

যাদের ত্যাগে এদেশ স্বাধীন; তারাই জাতির শ্রেষ্ঠ সন্তান-
এদেশ খোদার মহিমায় মুক্তিযোদ্ধের আত্মার দান,
অবদান যাদের ঋনী করে রেখেছে মোদের এ ধরায়-
কেমন করে অস্বীকার করি তাদেরকে তুচ্ছ-তাচ্ছিল্যে হায়!

কৃতজ্ঞতা মোদের করবে মহৎ ভাবি তাদের অবদানে-
আমাদের আজ হতেই হবে মানুষ মহত্বের বাধনে,
হতে চাই মানুষ কর্মে মহানুভবতায় সফল অনুভবে-
করছি উপলদ্ধি আজ চিত্তে-চেতনায় প্রকৃত মানুষ হতেই হবে…

এস এম মনিরুজ্জামান আকাশ
প্রভাষক-
সমাজবিজ্ঞান বিভাগ,
প্রফেসর বয়েন উদ্দিন ডিগ্রি (অনার্স) কলেজ,
চাটমোহর, পাবনা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews