1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
‎তারা ডিজিটাল কারচুপি করার চেষ্টা করছে -বিএনপি প্রার্থী কামরুল হুদা ধানের শীষ জয়লাভ করলে এদেশ তথা চৌদ্দগ্রামের ঋণগ্রস্ত সকল কৃষকদের ক্ষুদ্র ঋণ সুদ সহ মওকফ করে দেয়া হবে.. কামরুল হুদা চৌদ্দগ্রামে প্রবাসীর বাড়িতে ভাংচুর, চরম নিরাপত্তাহীনতায় পরিবার চৌদ্দগ্রামের বাতিসায় বিএনপির নির্বাচনী কার্যালয় উদ্বোধন চৌদ্দগ্রামের বাতিসায় বিএনপির নির্বাচনী কার্যালয় উদ্বোধন ঢাকা–১৬ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থীর নির্বাচনীয় জনসভা অনুষ্ঠিত কুষ্টিয়া ৩ আসনে আচরণবিধি লঙ্গঘনের অভিযোগে বিএনপির প্রার্থীর নির্বাচনী সমাবেশ বন্ধ করে দিলো প্রশাসন চৌদ্দগ্রামে ডা. শফিকুর রহমানের আগমনে লক্ষাধিক জনতা সমাগমের প্রত্যাশা উপজেলা জামায়াতের ফটিকছড়িতে ওয়ারিশ সনদ জালিয়াতির মামলায় জামিন নামঞ্জুর, কারাগারে শওকত মুন্সি চৌদ্দগ্রামে করপাটি ও বৈলপুর মুক্তিযোদ্ধা বাজারে দাঁড়িপাল্লার পক্ষে জামায়াতের গণসংযোগ

সিদ্ধিরগঞ্জে নকল জুস কারখানা সিলগালা, ৫০ হাজার টাকা অর্থদণ্ড

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১০৬ বার

বাছেদ হোসাইনঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি নকল জুসের কারখানায় অভিযান চালিয়ে কারখানার মালিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে বিএসটিআই এর ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার সিদ্ধিরগঞ্জ থানার নিমাই কাশারী এলাকার মল্লিক এগ্ৰো ফুড কারখানায় অভিযান পরিচালনা করে এই দণ্ড প্রদান করেন বিএসটিআই এর নিবার্হী বিচারক কানিজ ফাতেমা। স্থানীয় সূত্রে জানা গেছে, সিদ্ধিরগঞ্জের নিমাই কাশারী এলাকায় অনুমোদহীন জুস কারখানা গড়ে তোলেন মো. হেলাল মল্লিক নামে এক ব্যবসায়ী। ওই কারখানায় নিম্নমানের উপকরণ দিয়ে নকল জুস তৈরি করে ‘মল্লিক ফ্রুটো’সহ বিভিন্ন নামে বাজারজাত করতেন তিনি। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে ওই কারখানায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অভিযানে জুস বানানোর মেশিন ও জুস তৈরির নিম্নমানের উপকরণ মালামাল জব্দ করার পাশাপাশি কারখানা সিলগালা করা হয়। এ সময় কারখানার মালিক মো. হেলাল মল্লিককে পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড, নকল মাল জব্দ করে কারখানা সিলগালা করেন ভ্রাম্যমাণ আদালত। বিএসটিআই এর নিবার্হী বিচারক কানিজ ফাতেমা অভিযান ও অর্থদণ্ডের সত্যতা নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews