1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
ফটিকছড়ির পাইন্দংয়ে অবৈধভাবে টিলা কাটায় ৫০ হাজার টাকা জরিমানা সোনারগাঁ উপজেলার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে মানবাধিকার শান্তি পদক পেলেন আব্দুল্লাহ আল মামুন। চৌদ্দগ্রামে জামায়াত নেতার প্রভাব খাঁটিয়ে নিরীহ ব্যক্তির জায়গা জবর দখলের চেষ্টা! ফটিকছড়িতে চা বাগানের ম্যানেজারকে কুপিয়ে সাড়ে ৮ লাখ টাকা ছিনতাই, আটক ২ রাজনীতি মানুষের সার্বিক জীবন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রয়োজন! মাদক যুবসমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে! ক্ষমতা নয়, মানুষের ভালোবাসা ও বিশ্বাস অর্জন করাই আমার লক্ষ্য চৌদ্দগ্রামে মাইক্রোবাস থেকে ৮৯ কেজি গাঁজা ও ৬০ বোতল মদ উদ্ধার চৌদ্দগ্রামের ব্যাপক উন্নয়নমূলক কাজ অনুমোদনের জন্য ব্যস্ত সময় কাটাচ্ছেন কামরুল হুদা ড. গোলাম রাব্বানী নয়ন বাঙালিকে দেশে ফেরার নির্দেশ প্রধানমন্ত্রীর

সামরিক অভ্যুত্থান ঘটে কি না তার দিকে নজর রাখছে ভারত

  • আপডেট টাইম : শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫

নিজস্ব সংবাদদাতাঃ বাংলাদেশে চলতি পরিস্থিতিতে সে দেশের সেনাবাহিনীর মধ্যে একাধিক মেরু তৈরির খবর আসছে। আর তার জেরে ইসলামি চরমপন্থীদের মদতে সেখানে কোনও সামরিক অভ্যুত্থান ঘটে কি না তার দিকে নজর রাখছে ভারত। সূত্রের খবর, তিনি গত সপ্তাহে পাক সফরকারী পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআই-এর প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করেছেন বলে খবর। অভ্যুত্থানের পরিকল্পনার সমর্থন তিনি সেনারই একটি অংশ থেকে জোগাড় করার চেষ্টা করছেন। বাংলাদেশের গোয়েন্দা শাখার সঙ্গেও তিনি যোগাযোগ রাখছেন বলে জানা যাচ্ছে।

অন্য দিকে ভারতের সঙ্গে সুসম্পর্ক চেয়ে বার্তা দিয়েছেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারউজ়-জ়ামান। ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীও সম্প্রতি জানিয়েছেন ঢাকার সঙ্গে নয়াদিল্লির ‘চমৎকার’ সামরিক সম্পর্ক রয়েছে। সে দেশের রাজনৈতিক পরিস্থিতিতে সামরিক বাহিনী এবং নেতৃত্বের গুরুত্ব এখন যথেষ্ট, তা জানে সাউথ ব্লক। তাই সতর্কতার সঙ্গেই বিষয়টির দিকে নজর রাখা হয়েছে। কূটনৈতিক মহলের খবর, এই মুহূর্তে দেশের ভেতরে বেশ কিছুটা চাপে রয়েছেন সেনাপ্রধান। তিনি মধ্যবর্তী অবস্থান নিয়ে ভারসাম্যের পথেই হাঁটছেন, কিন্তু সেনার ভিতরে তাঁর বিরোধী গোষ্ঠী শক্তিশালী হয়ে উঠেছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews