ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার রোসাংগীরি এলাকায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আধ্যাত্মিক পরিবেশে গাউসিয়া হক কমিটি বাংলাদেশ রোসাংগীরি ৪ নম্বর ওয়ার্ডের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে আলোচনা সভা, মিলাদ মাহফিল, বিশেষ দোয়া এবং জিকিরে সেমার আয়োজন করা হয়।
গত ১৮ জুন (বৃহস্পতিবার) রোসাংগীরি ফারুক চেয়ারম্যান ঘাটায় আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় আলেম-ওলামা, সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ, মুরুব্বী, যুবসমাজ এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজুল হক সুমন। প্রধান উপদেষ্টা মো:বায়েজিদ হাসান মুরাদের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপদেষ্টা নূর আলম, মো: জাহিদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মো:নুর আহম্মেদ।
আলোচনা সভায় বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মাওলানা মোতাহের হোসেন, উপাধ্যক্ষ মাওলানা মইনুদ্দিন, মাওলানা রফিক উদ্দিন এবং ‘ঘ’ জোনের প্রধান সমন্বয়ক মাস্টার নাসির উদ্দিন। বক্তারা ইসলামের শান্তি, সম্প্রীতি, মানবকল্যাণ ও নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠায় ধর্মীয় সংগঠনগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
তারা বলেন, গাউসিয়া হক কমিটি বাংলাদেশ দীর্ঘদিন ধরে বিভিন্ন ধর্মীয়, মানবিক ও সমাজকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। নবগঠিত কমিটির নেতৃবৃন্দ ঐক্য, ভ্রাতৃত্ববোধ ও সামাজিক দায়বদ্ধতার মাধ্যমে এলাকার উন্নয়ন এবং দ্বীনি খেদমতে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
আলোচনা পর্ব শেষে জিকিরে সেমা পরিচালনা করেন মাইজভান্ডারি মরমী শিল্প গোষ্ঠীর সদস্য সৈয়দ মোহাম্মদ আবু ছালেহ কাওয়াল।
পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। জিকিরে সেমায় অংশগ্রহণকারীরা আধ্যাত্মিক আবহে জিকির-আযকারে মশগুল হয়ে পড়েন।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা নবগঠিত কমিটির সফলতা কামনা করেন এবং সংগঠনের সার্বিক কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
Leave a Reply