1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
২০ লাখ টাকা ফিরিয়ে দিয়ে সততার নজির, সম্মাননা পাচ্ছেন নৈশপ্রহরী বাচা দালান ভেঙ্গে চৌদ্দগ্রামে এক সাংবাদিক পরিবারের সম্পত্তি জবরদখলের চেষ্টা একজন রাজনীতিবিদ বীরপুরুষ হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন চৌদ্দগ্রামের কামরুল হুদা! আমাদের সামগ্রিক সমাজ ব্যবস্থার এক নির্মম চিত্র ফটিকছড়িতে সম্পত্তি বিরোধ: ভাইয়ের বিরুদ্ধে ভাই, চিকিৎসক থেকে ওসি—প্রতারণার জালে বিস্ফোরক অভিযোগ নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম

চৌদ্দগ্রামে অক্সিজেন সংকটে পুকুরে ১৬ লক্ষ টাকার মাছ মরে ভাসছে

  • আপডেট টাইম : রবিবার, ৭ জুন, ২০২৬
  • ১৬ বার

মীর হোসেন মোল্লাঃ টানা তাপদাহে মাছের খামারের পুকুরে অক্সিজেন সংকট দেখা দিয়েছে। এতে মাছ মরে ভেসে উঠছে। গত কয়েক দিনে দেশের বিভিন্ন স্থানে চাষিদের মনের পর মন মাছ মরে গেছে। এতে দিশেহারা হয়ে পড়েছেন চাষিরা। তারা বলছেন, কয়েকদিন ধরে তীব্র গরমের পর হঠাৎ বৃষ্টিতেও মাছ মারা যাচ্ছে। প্রচণ্ড খরায় পানি স্বল্পতা আর তাপমাত্রা বাড়ায় পানিতে অক্সিজেন কমে যাওয়ায় মাছ মরে যাচ্ছে। এছাড়া অতিরিক্ত তাপদাহের পর হঠাৎ মুশলধারে বৃষ্টি নামায় তাপমাত্রার তারতম্যের কারণেও মাছ মারা যাচ্ছে।

জানা যায়, কুমিল্লার চৌদ্দগ্রামের মুন্সীরহাট ইউনিয়নের বসন্তপুর এলাকায় পুকুরের পানিতে অক্সিজেন সংকটের ফলে ১৬ লাখ টাকার মাছ মারা যাওয়ার ঘটনা ঘটেছে। উপজেলার বসন্তপুর মৌজার পূর্বাংশে ৫০০ শতক সম্পত্তির উপর পুকুরে আবদুর রাজ্জাক রাজু দীর্ঘদিন যাবৎ থেকে মাছ চাষের ব্যবসা করে আসছে। হঠাৎ করে আবহাওয়ার পরিবর্তন, টানা বর্ষণ বা মেঘলা আবহাওয়ার কারণে ওই পুকুরের পানিতে দ্রবীভূত অক্সিজেন মাত্রাতিরিক্ত কমে যায়। অক্সিজেনের অভাবে মাছ ভেসে উঠে মারা যাওয়ার এমন প্রাকৃতিক দুর্যোগে- মৎস্য খামারীর আবদুর রাজ্জাকের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

জানা গেছে, চৌদ্দগ্রাম উপজেলা মৎস্যজীবী দলের আহবায়ক ও উপজেলা বিএনপির মৎস্য তাঁত ও উপজাতি বিষয়ক সম্পাদক আবদুর রাজ্জাক রাজুর মৎস্য খামারের একটি পুকুরে অক্সিজেন পল্ট হয়ে গত ৬ই জুন ২০২৬ইং শনিবার মুন্সীরহাট ইউনিয়ন বসন্তপুর গ্রামের অধিবাসী আবদুর রাজ্জাকের বিক্রি যোগ্য তেলাপিয়া সিলভার গ্রাসকাপ কারপু অনান্য দেশীজাতীয় মাছ সহ আনুমানিক প্রায় ১৬ লক্ষ টাকার মাছ মারা যায়। তবে ভেসে উঠা মাছ পচেগলে যাওয়ার ফলে পুকুর থেকে মাছ উঠানোর পর বিক্রির সুযোগ হয়নি বলে তাৎক্ষণিক আবদুর রাজ্জাক রাজু দিশেহারা হয়ে পড়ে। এঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে মাছ মারা দৃশ্য দেখে হতাশা এবং ক্ষতিগ্রস্ত মৎস্য খামারীর জন্য দুঃখ প্রকাশ করে। উল্লেখ্য যে, ২০২৪ সালের ভয়াবহ স্বরণীয় বন্যার সময় আবদুর রাজ্জাকের মাছের ফিসারী থেকে প্রায় ৩০ লক্ষ টাকা ভেসে যায়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews