1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
২০ লাখ টাকা ফিরিয়ে দিয়ে সততার নজির, সম্মাননা পাচ্ছেন নৈশপ্রহরী বাচা দালান ভেঙ্গে চৌদ্দগ্রামে এক সাংবাদিক পরিবারের সম্পত্তি জবরদখলের চেষ্টা একজন রাজনীতিবিদ বীরপুরুষ হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন চৌদ্দগ্রামের কামরুল হুদা! আমাদের সামগ্রিক সমাজ ব্যবস্থার এক নির্মম চিত্র ফটিকছড়িতে সম্পত্তি বিরোধ: ভাইয়ের বিরুদ্ধে ভাই, চিকিৎসক থেকে ওসি—প্রতারণার জালে বিস্ফোরক অভিযোগ নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম

বরুড়ায় শিশু শাহেদ হত্যা মামলার বিচারের দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন

  • আপডেট টাইম : রবিবার, ২৪ মে, ২০২৬
  • ১৩ বার

কুমিল্লা প্রতিনিধি।। কুমিল্লার বরুড়া উপজেলার আড্ডা এলাকায় শিশু মো. শাহেদ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৪ মে) দুপুরে আড্ডা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন ও সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা শিশু শাহেদ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার দাবি করেন। তারা বলেন, এ ধরনের নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

সংবাদ সম্মেলনে বক্তারা তারেক রহমান এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। পাশাপাশি গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত নেতা ও বরুড়ার গণমানুষের নেতা জাকারিয়া তাহের সুমনের সহযোগিতা কামনা করেন। বক্তারা আরও বলেন, নিহত শিশু শাহেদের পরিবারের পাশে দাঁড়িয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসতে হবে।

মানববন্ধনে উপস্থিত এলাকাবাসী “শিশু শাহেদ হত্যার বিচার চাই” স্লোগান দেন। উল্লেখ্য, নিহত শিশু শাহেদের বাড়ি বরুড়া উপজেলার পশ্চিম আড্ডা জমাদ্দার বাড়ি এলাকায়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews