1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
২০ লাখ টাকা ফিরিয়ে দিয়ে সততার নজির, সম্মাননা পাচ্ছেন নৈশপ্রহরী বাচা দালান ভেঙ্গে চৌদ্দগ্রামে এক সাংবাদিক পরিবারের সম্পত্তি জবরদখলের চেষ্টা একজন রাজনীতিবিদ বীরপুরুষ হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন চৌদ্দগ্রামের কামরুল হুদা! আমাদের সামগ্রিক সমাজ ব্যবস্থার এক নির্মম চিত্র ফটিকছড়িতে সম্পত্তি বিরোধ: ভাইয়ের বিরুদ্ধে ভাই, চিকিৎসক থেকে ওসি—প্রতারণার জালে বিস্ফোরক অভিযোগ নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম

কুমিল্লা চৌদ্দগ্রামে আধুনিক চিকিৎসাসেবার লক্ষ্যে ফাস্ট এইড হসপিটালের উদ্বোধন

  • আপডেট টাইম : রবিবার, ২৪ মে, ২০২৬
  • ১৫ বার

মোঃ মিজানুর রহমান মিনু : কুমিল্লার চৌদ্দগ্রামে স্বল্প মূল্যে উন্নত ও আধুনিক সেবার নিশ্চয়তায় মানুষকে চিকিৎসাসেবা প্রদানের লক্ষ্যে ফাস্ট এইড হসপিটালের উদ্বোধন করা হয়েছে।

শনিবার ফিতা কেটে চৌদ্দগ্রাম থানার পাশে অবস্থিত হসপিটালের উদ্বোধন করেন ডাঃ একেএম গাজীউল হক। এরআগে ফাস্ট এইড হসপিটালের চেয়ারম্যান ডাঃ মোজাফফর আহমদের সভাপতিত্বে ও উপস্থাপক ইমাম হোসেনের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ একেএম শামসুদ্দীন, চৌদ্দগ্রাম ফয়েজুন্নেছা মহিলা মাদ্রাসার অধ্যক্ষ কাজী আহসান উল্যাহ, বিশিষ্ট সমাজ সেবক জহিরুল হক সেলিম মজুমদার, চৌদ্দগ্রাম মডেল কলেজের অধ্যক্ষ টিপু সুলতান, বিশিষ্ট ব্যবসায়ী ইকবাল হোসেন কাজল, চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বেলাল হোসাইন, ফাস্ট এইড হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক আবু নাছের ভূঁইয়া, অর্থ পরিচালক ডেন্টিষ্ট শাহীন আলম, আরএমও ডা. আবু জাফর মোঃ নেছার উদ্দিন, পরিচালক জালাল উদ্দিন শিকদার।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হারুন অর রশীদ মজুমদার, চৌদ্দগ্রাম ক্লিনিকের স্বত্তাধিকারী মোঃ আরজু, পৌরসভা জামায়াতের সেক্রেটারী মোশারফ হোসেন ওপেল, ডাঃ আবু হানিফসহ ফাস্ট এইড হসপিটালের অন্যান্য পরিচালক ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews