1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
২০ লাখ টাকা ফিরিয়ে দিয়ে সততার নজির, সম্মাননা পাচ্ছেন নৈশপ্রহরী বাচা দালান ভেঙ্গে চৌদ্দগ্রামে এক সাংবাদিক পরিবারের সম্পত্তি জবরদখলের চেষ্টা একজন রাজনীতিবিদ বীরপুরুষ হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন চৌদ্দগ্রামের কামরুল হুদা! আমাদের সামগ্রিক সমাজ ব্যবস্থার এক নির্মম চিত্র ফটিকছড়িতে সম্পত্তি বিরোধ: ভাইয়ের বিরুদ্ধে ভাই, চিকিৎসক থেকে ওসি—প্রতারণার জালে বিস্ফোরক অভিযোগ নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম

কুমিল্লা চৌদ্দগ্রাম কলাবাগান বাজারে সাউথইস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংক আউটলেট উদ্বোধন

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ৩২ বার

মোঃ মিজানুর রহমান মিনু : সমৃদ্ধির আলোর দুয়ারে আপনাকে স্বাগতম এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শ্রীপুর ইউনিয়নের কলাবাগান বাজারে সাউথইস্ট ব্যাংক পিএলসি’র এজেন্ট ব্যাংকিং আউটলেট সেবা চালু উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি আনুষ্ঠানিকভাবে এ সেবার উদ্বোধন করেন সাউথইস্ট ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবিদুর রহমান চৌধুরী।

মঙ্গলবার(১৯ মে) এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উদ্যোক্তা শংকর পালের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্যে রাখেন সাউথইস্ট ব্যাংক মিয়া বাজার শাখার ম্যানেজার কামরান হোসেন, মাওলানা সাইফুল আলম, উপজেলা আবদুল্লাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরে আলম মজুমদার, ব্যবসায়ী ডিলার আনোয়ার হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোস্তফা কামাল মজুমদার, মামুনুর রশীদ, খোরশেদ আলম মেম্বার, কুমিল্লা জোন এজেন্ট ব্যাংকিং ডিভিশনের এরিয়া ম্যানেজার নাছির উদ্দীন।

সাউথইস্ট ব্যাংক মিয়া বাজার শাখার অফিসার সাইফুল আজমের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সমাজ সেবক আবু তাহের, ব্যবসায়ী রিপন চক্রবতী, আবুল কাশেম, কলাবাগান বাজারের খান বিজনেস সেন্টারের সত্ত্বাধিকারী আবদুল্লাহ আল নিটাব খান, উদ্যোক্তা সোহাগ মিয়া, ইব্রাহিম খলিল অপু, আবুল কাশেম ও মনিরসহ কলাবাগান বাজারের ব্যবসায়ী, এলাকার সামাজির রাজনৈতিক নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এজেন্ট ব্যাংকিং কার্যক্রম চালুর ফলে গ্রামের সাধারণ মানুষ এখন সহজেই টাকা জমা, উত্তোলন, বিল পরিশোধসহ নানা ব্যাংকিং সেবা নিতে পারবেন। এতে করে আর্থিক অন্তর্ভুক্তি বাড়বে এবং গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews