1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
২০ লাখ টাকা ফিরিয়ে দিয়ে সততার নজির, সম্মাননা পাচ্ছেন নৈশপ্রহরী বাচা দালান ভেঙ্গে চৌদ্দগ্রামে এক সাংবাদিক পরিবারের সম্পত্তি জবরদখলের চেষ্টা একজন রাজনীতিবিদ বীরপুরুষ হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন চৌদ্দগ্রামের কামরুল হুদা! আমাদের সামগ্রিক সমাজ ব্যবস্থার এক নির্মম চিত্র ফটিকছড়িতে সম্পত্তি বিরোধ: ভাইয়ের বিরুদ্ধে ভাই, চিকিৎসক থেকে ওসি—প্রতারণার জালে বিস্ফোরক অভিযোগ নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম

গণরায় বাস্তবায়নে বিলম্ব হলে জনরোষ বাড়বে: এটিএম মাসুম

  • আপডেট টাইম : রবিবার, ১৭ মে, ২০২৬
  • ১০২ বার

মো: আজগর আলী (চট্টগ্রাম) প্রতিনিধি: গণরায় বাস্তবায়নে টালবাহানা বা বিলম্ব করা হলে জনরোষ সৃষ্টি হতে পারে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী–এর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম। তিনি বলেন, জনগণের প্রত্যাশা এখন প্রতিশ্রুতিতে সীমাবদ্ধ নেই; তারা বাস্তব পরিবর্তন দেখতে চায়।

শনিবার (১৬ মে) চট্টগ্রাম নগরীর সাফা আর্কেড কমিউনিটি সেন্টারে চট্টগ্রাম উত্তর জেলা জামায়াত আয়োজিত রুকন (সদস্য) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এটিএম মাসুম বলেন, দীর্ঘদিনের সংকট, অনিয়ম, দুর্নীতি ও গণতান্ত্রিক অধিকার হরণের বিরুদ্ধে জনগণ যে অবস্থান নিয়েছে, তা দ্রুত বাস্তবায়ন করা সময়ের দাবি। এ প্রক্রিয়ায় অস্বচ্ছতা বা রাজনৈতিক কৌশলের আশ্রয় নেওয়া হলে জনমনে অসন্তোষ বাড়বে। ভোটাধিকার, সুশাসন, আইনের শাসন ও জবাবদিহিতা প্রতিষ্ঠার বিষয়ে জনগণের দাবি ক্রমেই জোরালো হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, তাদের আন্দোলন ব্যক্তি বা ক্ষমতার স্বার্থে নয়; বরং মানুষের অধিকার, ন্যায়বিচার ও স্বাধীনতা প্রতিষ্ঠার লক্ষ্যেই পরিচালিত। শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পদ্ধতিতে ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলার আহ্বান জানান তিনি। সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান। তিনি বলেন, সংগঠনকে শক্তিশালী করতে সদস্যদের আদর্শিক ও সাংগঠনিক দক্ষতা বাড়াতে হবে। নৈতিকতা, শৃঙ্খলা ও দায়িত্ববোধসম্পন্ন সদস্যই সংগঠনের মূল শক্তি।

বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আলহাজ শাহাজাহান চৌধুরী এমপি বলেন, সামাজিক কাজ কেবল দান-অনুদানে সীমাবদ্ধ নয়; বরং শিক্ষার প্রসার, দরিদ্র মানুষের সহায়তা, পরিচ্ছন্নতা কার্যক্রম, বৃক্ষরোপণ ও তরুণদের নৈতিক মূল্যবোধে উদ্বুদ্ধ করার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমীর আলা উদ্দীন সিকদারের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি আব্দুল জব্বারের সঞ্চালনায় সম্মেলনে বক্তব্য দেন সাবেক ফেনী জেলা আমীর ও কুমিল্লা অঞ্চলের টিম সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া।

এ ছাড়া জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক ফজলুল করিম, সাংগঠনিক সেক্রেটারি আনোয়ার ছিদ্দিক চৌধুরী, বায়তুলমাল সেক্রেটারি ডা. আব্দুল হামিদ চৌধুরী, মাস্টার নুরুচ্ছাম, অধ্যক্ষ নুর নবী, ইঞ্জিনিয়ার বোরহান উদ্দিন, অধ্যাপক মাওলানা বোরহান উদ্দিন, রফিকুল ইসলাম, ইউসুফ বিন আবু বকর, মাওলানা জামাল হোসাইন, জসীমুদ্দীন আজাদ ও মাওলানা মহয়ুদ্দিনসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews