1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনাম :
২০ লাখ টাকা ফিরিয়ে দিয়ে সততার নজির, সম্মাননা পাচ্ছেন নৈশপ্রহরী বাচা দালান ভেঙ্গে চৌদ্দগ্রামে এক সাংবাদিক পরিবারের সম্পত্তি জবরদখলের চেষ্টা একজন রাজনীতিবিদ বীরপুরুষ হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন চৌদ্দগ্রামের কামরুল হুদা! আমাদের সামগ্রিক সমাজ ব্যবস্থার এক নির্মম চিত্র ফটিকছড়িতে সম্পত্তি বিরোধ: ভাইয়ের বিরুদ্ধে ভাই, চিকিৎসক থেকে ওসি—প্রতারণার জালে বিস্ফোরক অভিযোগ নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম

ফটিকছড়িতে তথ্যদাতাদের বাড়িতে সন্ত্রাসীদের গুলিবর্ষণ, এলাকায় আতঙ্ক

  • আপডেট টাইম : শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ৫৪ বার

মু. আজিজ, ফটিকছড়ি প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের মানিকপুর দিঘিরপাড় এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য দিয়ে সহযোগিতা করার অভিযোগে দুই ব্যক্তির বাড়িতে সন্ত্রাসীদের গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ভোররাতে সংঘটিত এ ঘটনায় পুরো এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ভুক্তভোগী আবছার চৌধুরী জানান, তিনি দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীকে বিভিন্ন তথ্য দিয়ে সহযোগিতা করে আসছেন। পাশাপাশি তিনি গাছের ব্যবসার সঙ্গে জড়িত। সম্প্রতি একটি লাশ উদ্ধারের ঘটনায় পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করার পর থেকেই একটি সন্ত্রাসী চক্র তাঁর ওপর ক্ষুব্ধ হয়ে ওঠে এবং নিয়মিত চাঁদা দাবি করতে থাকে।

তিনি আরও জানান, এর আগেও রাতে রাবার বাগান আশ্রয়ন প্রকল্প সংলগ্ন বিবিরহাট-কাঞ্চননগর সড়কে তাঁর মোটরসাইকেলের গতিরোধের চেষ্টা করা হয়েছিল। তবে সেদিন তিনি কোনোমতে সেখান থেকে পালিয়ে আসতে সক্ষম হন।
আবছার চৌধুরীর ভাষ্য, বৃহস্পতিবার ভোর আনুমানিক পাঁচটার দিকে ৬ থেকে ৭ জনের একটি সশস্ত্র দল কাঁধে ব্যাগ নিয়ে তাঁর বাড়ির সামনে আসে। এসময় তারা অকথ্য ভাষায় গালাগাল করে এবং টাকা না দিলে সবকিছু জ্বালিয়ে দেওয়ার হুমকি দেয়। একপর্যায়ে কয়েক রাউন্ড গুলি ছুড়ে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। যাওয়ার সময় বাড়ির পাশের একটি দোকান লক্ষ্য করেও গুলি করা হয় বলে অভিযোগ করেন তিনি।

একই সময়ে শাহজাহান নামে অপর এক ব্যক্তির বাড়িতেও গুলির ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, তিনিও বিভিন্ন সময়ে আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য দিয়ে সহযোগিতা করতেন। তবে পৃথক দুই ঘটনায় কেউ হতাহত হননি।ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজে অন্তত ৬ থেকে ৭ জন সন্দেহভাজন ব্যক্তিকে দেখা গেছে। তাদের মধ্যে দুজনের হাতে আগ্নেয়াস্ত্র ছিল বলে জানা গেছে।

স্থানীয় বাসিন্দারা জানান, ভোরের নীরবতা ভেঙে একের পর এক গুলির শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে। আতঙ্কিত মানুষ ঘর থেকে বেরিয়ে এলেও হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল আলম খান জানান, ভুক্তভোগীরা সাধারণ ডায়েরি (জিডি) করার প্রস্তুতি নিচ্ছেন। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) তারেক আজিজ বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য দিয়ে সহযোগিতা করায় ক্ষুব্ধ হয়ে অপরাধীরা এ হামলা চালিয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, হামলায় জড়িত অস্ত্রধারীরা বিদেশে পলাতক শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলীর অনুসারী হিসেবে পরিচিত। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews